পাকিস্তানের দলকে ধন্যবাদ দিয়ে যা বললেন সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

পাকিস্তানের দলকে ধন্যবাদ দিয়ে যা বললেন সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
সাকিব আল হাসান ক্রিকেট থেকে একপ্রকার ব্রাত্যই হয়ে পড়েছিলেন। একদিকে রাজনৈতিক পরিচয়ের কারণে এখন দেশে ফিরতে পারছেন না, অন্যদিকে অবৈধ বোলিং অ্যাকশনের জেরে নিষিদ্ধ হওয়া। এই দুই কারণে গত ৬ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে তাকে। অবশেষে চলতি মাসে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে ২২ গজে ফিরেছেন তিনি। ব্যাটে-বলে খুব একটা পারফর্ম করতে পারেননি সাকিব, তবু তার দল লাহোর কালান্দার্স ঠিকই শিরোপা জিতে নিয়েছে। শিরোপা জয়ের তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন লাহোরের খেলোয়াড়রা। ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তে দলের মালিক সামিন রানা ও অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বিশেষভাবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে স্টেজে ডেকে কিছু বলার জন্য অনুরোধ করেন। কণ্ঠে আবেগ আর গর্বের দীপ্তি

ছড়িয়ে সাকিব বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মান। আগের দুটি শিরোপা জয়ের সময় আমি দলের অংশ ছিলাম না, কিন্তু এবার এই বিশেষ জার্নির সঙ্গী হতে পেরে আমি সত্যিই গর্বিত।’ তিনি আরও বলেন, ‘পিএসএলে ফেরাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ৬ মাস পর ক্রিকেটে ফেরা সহজ ছিল না। ধন্যবাদ সামিন ভাই, ধন্যবাদ শাহীন—এই দলে সুযোগ দেওয়ার জন্য। আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আবারও দেখা হবে, ইনশাআল্লাহ। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব এবং আমি সবসময় লাহোর কালান্দার্সের অংশ হিসেবেই নিজেকে ভাবব।’ এদিকে পিএসএল শেষের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও সুখবর পেয়েছেন সাকিব। সোমবার (২৬ মে) বিসিবি পরিচালক ইফতেখার রহমান গণমাধ্যমকে বলেছেন,

‘সাকিবের জন্য বাংলাদেশের দরজা খোলা।’ তিনি যোগ করেন, ‘সাকিব সবসময় নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। ও যেকোনো দলের জন্য সম্পদ। ও একজন বিশ্বমানের ক্রিকেটার। ও এখনই ফিরেছে, বোলিং অ্যাকশন ঠিক করে। আমাদের টিম ম্যানেজমেন্ট ওকে নজরে রাখবে। ওর সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই শেষ নয়। নিষেধাজ্ঞার পর ও খুব অল্প ম্যাচ খেলেছে। আরও কিছু ম্যাচ খেলুক, তারপর আমরা বলতে পারব ওর ফেরা নিয়ে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল