সাতক্ষীরায় ৪৭ লাখ টাকার কাঠ জব্দ, করাত কল সিলগালা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

সাতক্ষীরায় ৪৭ লাখ টাকার কাঠ জব্দ, করাত কল সিলগালা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
সাতক্ষীরায় কলারোয়ায় টাস্কফোর্সের একটি দল অভিযান চালিয়েছে। এ সময় অনুমোদনহীন অবৈধ ৩টি পৃথক করাত কলকে (স-মিল) ৩০ হাজার টাকা জরিমানা ও প্রায় ৪৭ লাখ ৩৯ হাজার টাকার গোল কাঠ জব্দ করেছে। একইসঙ্গে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় ওই তিন করাত কল প্রতিষ্ঠানকে সিলগালা করে বন্ধ করে দিয়েছে। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সহায়তায় সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার গয়ড়া কলেজ মোড় নামক স্থানে অনুমোদনহীন ৩টি করাত কলে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। কলারোয়া উপজেলা ভূমি কর্মকর্তা নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান, সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ন বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, কলারোয়া উপজেলা বন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামসহ ৫ পুলিশ সদস্যের

নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। বিকেলে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সাতক্ষীরায় ৪৭ লাখ টাকার কাঠ জব্দ, করাত কল সিলগালা এতে বিজিবি উল্লেখ করে, কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ছাড়া স-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করে। এ সময় বন বিভাগের অবৈধ কাঠ চেরাই করার দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৪৭ লাখ টাকা মূল্যের প্রায় ৭ হাজার ৮০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়। এ ছাড়া কাট অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে

১৫ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি