ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
সেই নাদিরা ইয়াসমিন ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগের জেরে নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাকে ওএসডি করা হয়। এর আগে রোববার নাদিরা ইয়াসমিনকে অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় হেফাজতে ইসলামী নরসিংদী জেলা শাখা। একই সময়ে, দেশের ১৪৭ বিশিষ্ট নাগরিক নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা এবং তাকে হুমকি প্রদানকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিবৃতি দেন।
হেফাজতে ইসলামীর অভিযোগ, নাদিরা ইয়াসমীন কোরআনের আইনবিরোধী কথা বলছেন। তিনি এখনো কীভাবে নরসিংদীতে আছে এটি আমাদের
ইমানের প্রশ্ন! তাদের এই বিক্ষোভ মিছিলে কলেজের কিছু শিক্ষার্থী সংহতি জানিয়ে অংশ নেন। অন্যদিকে, গত ২৪ মে (শুক্রবার) দেশের ১৪৭ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে নাদিরা ইয়াসমিনের পক্ষে অবস্থান নেন এবং বিবৃতি দেন। নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন নাদিরা।
ইমানের প্রশ্ন! তাদের এই বিক্ষোভ মিছিলে কলেজের কিছু শিক্ষার্থী সংহতি জানিয়ে অংশ নেন। অন্যদিকে, গত ২৪ মে (শুক্রবার) দেশের ১৪৭ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে নাদিরা ইয়াসমিনের পক্ষে অবস্থান নেন এবং বিবৃতি দেন। নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন নাদিরা।





