ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন
‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে
যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা
ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল
রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
আগামী মৌসুমে ইউরোপে খেলবে ইংল্যান্ডের ৯ ক্লাব
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর যেন চলতি মৌসুমে লটারি লেগে গেছে। সবশেষ প্রিমিয়ার লিগ মৌসুমে অংশ নেওয়া ২০ দলের মধ্যে ৯ দলই আগামী মৌসুমে ইউরোপে খেলবে। এর মধ্যে ছয়টি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ইউরোপা লিগ এবং একটি কনফারেন্স লিগে অংশ নেবে।
উয়েফা কো-এফিশিয়েন্ট পয়েন্টে এগিয়ে থাকায় এবার প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে। দলগুলো হচ্ছে–লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড।
তবে বড় এক চমক উপহার দিয়ে লিগের ষষ্ঠ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম। ইংল্যান্ডের ‘বিগ সিক্স’ ক্লাবের একটি হলেও লিগে এবার রীতিমত দুঃস্বপ্ন দেখেছে তারা। ৩৮ ম্যাচের মধ্যে ২২ ম্যাচ হেরে টেবিলের ১৭
নম্বরে থেকে মৌসুম শেষ করেছে উত্তর লন্ডনের দলটি। তবে উয়েফা ইউরোপা লিগ জয়ের সুবাদে তারাও আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। অন্যদিকে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান অধিকার করা অ্যাস্টন ভিলা পেয়ে গেছে সরাসরি ইউরোপা লিগে খেলার টিকিট। আর এফএ কাপ জয়ের সুবাদে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলবে ক্রিস্টাল প্যালেসও। লিগ কাপ চ্যাম্পিয়ন হওয়ায় কনফারেন্স লিগের প্লে-অফ রাউন্ডে খেলার সুযোগ ছিল নিউক্যাসলের সামনে। তবে দলটি যেহেতু আগেই লিগে পঞ্চম হয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত পেয়েছে, তাই লিগ টেবিলের সপ্তম দল হিসেবে কনফারেন্স লিগের প্লে-অফ রাউন্ডে খেলার সুযোগ পাচ্ছে নটিংহ্যাম ফরেস্ট।