আমিরের ক্যারিয়ার ধ্বংস করে দিতে চেয়েছিলেন ওয়াকার? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

আমিরের ক্যারিয়ার ধ্বংস করে দিতে চেয়েছিলেন ওয়াকার?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আমিরের শুরুটা ছিল দুর্দান্ত। গতি আর সুইংয়ে মন কেড়ে নিয়েছিলেন ক্রিকেট প্রেমীদের। তবে অল্প সময়ের মধ্যেই মুদ্রার উলটো পিঠও দেখতে হয়েছিল তাকে। অনিয়ম আর দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি। তবে তার ক্যারিয়ারের দুর্দশার পেছনে শুধু নিজের অপকরমই নয়, বরং পাকিস্তানের সাবেক এক ক্রিকেটারের কাঁধেও দোষ চাপিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেছেন, ‘নব্বইয়ের দশকের একজন সাবেক ক্রিকেটার আমার ক্যারিয়ার শেষ করে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। পাকিস্তান দল কোভিডের সময় নিউজিল্যান্ড সফরে গিয়েছিল। সফরের জন্য ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়েছিল। অথচ সেখানে আমার নাম ছিল না।’ ধারণা করা হচ্ছে, পাকিস্তানের কিংবদন্তি পেসার এবং সাবেক হেড কোচ ওয়াকার

ইউনুসের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন আমির। ওয়াকার দুই মেয়াদে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বপালন করেছেন। প্রথমবার ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে। তখনই স্পট ফিক্সিংয়ে জড়িয়ে শাস্তি পান আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে যখন আবার জাতীয় দলে ফেরেন আমির, তখনও পাকিস্তানের কোচ ছিলেন ওয়াকার। তবে সেই বছরই কোচের পদ ছেড়ে পিসিবির অন্য দায়িত্বে যান তিনি। আমির বলেন, ‘একবার তো পিএসএল শুরুর আগেই জাতীয় দল ঘোষণা করা হলো যেন আমি ও শোয়েব মালিক সেই টুর্নামেন্টে ভালো পারফর্ম করলেও জাতীয় দলে নিতে না হয়।’ ‘আমাকে পাকিস্তান দলে না দেখে সবাই তাকে (ওয়াকার) জিজ্ঞাসা করেছিল, আমির ভালো খেললেও কেন তাকে নিউজিল্যান্ড সফরের দলে রাখা হলো না?

এমন প্রশ্নে ওয়াকারের উত্তর ছিল অস্পষ্ট, আমরা ওকে পরিকল্পনায় রেখেছি। কিন্তু এখন ওকে একটু চাপে রাখতে হবে। পরে দেখা যাবে।’-যোগ করেন আমির। আমিরের এই গুরুতর অভিযোগ নিয়ে অবশ্য এখনো মুখ খোলেননি ওয়াকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল