ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা রাশিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫

ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা রাশিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ |
ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতভর দেশটির বিভিন্ন শহরকে লক্ষ্য করে ৩৬০টি ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনারা; এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো। তিনি লিখেছেন, এটি ছিল ইউক্রেনের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে পরিচলনা করা সমন্বিত ও নিষ্ঠুর একটি হামলা। শত্রুরা আরও একবার জানান দিলো যে তাদের লক্ষ্য হলো কেবল হত্যা ও ভীতি সঞ্চার করা। পৃথক এক পোস্টে রাশিয়ার এই ড্রোন হামলার কঠোর সমালোচনা করে দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা জারি করতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বানও জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি লিখেছেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের নিশ্চুপ থাকা এই যুদ্ধ থামাতে কোনো সহযোগিতা করছে না, বরং পুতিনকে আরও উৎসাহিত করছে। শনিবার যে হামলা চালাল আগ্রাসনকারী রুশ বাহিনী— রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারির জন্য এ ধরনের হামলা যথেষ্ট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে চার ঘণ্টার মধ্যে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ছোড়া ৯৫টি ড্রোন ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত