মডরিচের জায়গায় মেসির বিশ্বকাপজয়ী সতীর্থকে চায় রিয়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

মডরিচের জায়গায় মেসির বিশ্বকাপজয়ী সতীর্থকে চায় রিয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের প্রাণভোমরা লুকা মডরিচ চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার ১৩ বছরের যাত্রার ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি। তার বিদায়ে মিডফিল্ডে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে মনযোগী হয়েছে রিয়াল। শোনা যাচ্ছে, ইউরোপের শীর্ষ কোনো মিডফিল্ডারকে দিয়েই মডরিচের অভাব পূরণ করতে চায় তারা। ক্রোয়েশিয়ান কিংবদন্তির বদলি হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দিকে হাত বাড়াচ্ছে রিয়াল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ফিশাজেস’-এর বরাতে বিবিসি জানিয়েছে, ম্যাক অ্যালিস্টারকে পাখির চোখ করেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-ও একই খবর দিয়েছে। তবে ম্যাক অ্যালিস্টারের রিয়ালে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ সম্প্রতি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি। অলরেডদের নতুন কোচ আরনে স্লটের

পরিকল্পনার অনেকটা জুড়ে লিভারপুল মিডফিল্ডের এই রত্ন। আর চলতি মৌসুম শেষে রিয়ালের ফুলব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ডের রিয়ালের যাওয়ার কথা রয়েছে। একই উইন্ডোতে নিজেদের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে নিশ্চয়ই রিয়ালের হাতে তুলে দেবে না ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার গুঞ্জন নিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে ম্যাক অ্যালিস্টার বলেছিলেন, ‘আমাকে নিয়ে ছড়ানো গুঞ্জন ও সংবাদ কি আমার পড়া উচিৎ? আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে কী ঘটছে তা। এই ক্লাব (লিভারপুল) আমাকে এখন যতটা পছন্দ করছে, যদি একটি উইকেন্ড খারাপ যায়, এখনকার মতো আগ্রহ আর থাকবে না।’ এদিকে ম্যাক অ্যালিস্টার ছাড়াও আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজের দিকেও নজর ছিল রিয়ালের। সংবাদ সম্মেলনে চেলসি কোচ এনজো

মারেসকা স্পষ্ট বলে দিয়েছেন, ‘এনজো আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের অধিনায়ক ও মাঠে নেতৃত্ব দেওয়া ফুটবলারের একজন। সুতরাং এখন কোনো গুঞ্জন কিংবা আলোচনা নয়। সে আমাদের দিকেই মনোনিবেশ করছে এবং এটাই গুরুত্বপূর্ণ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল