খুজদারে স্কুলবাসে হামলা, জাতিসংঘে ভারতের দিকেই আঙুল পাকিস্তানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫
     ৫:২২ অপরাহ্ণ

খুজদারে স্কুলবাসে হামলা, জাতিসংঘে ভারতের দিকেই আঙুল পাকিস্তানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ৫:২২ 85 ভিউ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে খুজদার হামলার ঘটনায় ভারতের জড়িত থাকার অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানি প্রতিনিধি সাইমা সেলিম বলেন, এই হামলায় নিষিদ্ধ সংগঠন টিটিপি, বিএলএ এবং মজিদ ব্রিগেডের মাধ্যমে ভারত মদদ দিয়েছে, যার ফলে নিরীহ স্কুলশিশুরা প্রাণ হারিয়েছে। তিনি আরও বলেন, ভারতের এমন সন্ত্রাসী কার্যকলাপ শুধু পাকিস্তানের অভ্যন্তরেই নয়, পুরো অঞ্চলের শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি খুজদারে শিশু বহনকারী একটি বাসে হামলার বিষয়টি উল্লেখ করে ভারতের সংশ্লিষ্টতার কথা তুলে ধরেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক আলোচনায় ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ অভিযোগ করেন, সাম্প্রতিক আগ্রাসনের সময় ভারতীয় সেনাবাহিনী সাধারণ মানুষের

বসতবাড়ি ও উপাসনালয়ে হামলা চালিয়ে বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে। ভারতের প্রতিক্রিয়া ভারতের স্থায়ী প্রতিনিধি পারভতনেনি হরিশ পাকিস্তানের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে এবং আন্তর্জাতিক পরিসরে মিথ্যাচার করছে। তিনি বলেন, যে রাষ্ট্র সন্ত্রাসকে লালন-পালন করে, তাদের পক্ষে বেসামরিক জনগণের সুরক্ষার পাঠ পড়ানোর কোনো নৈতিক ভিত্তি নেই। পাকিস্তানের পাল্টা জবাব পাকিস্তানি প্রতিনিধি সাইমা সেলিম কড়া ভাষায় বলেন, কোনো ধরনের ধোঁয়াশা সৃষ্টি করেও সত্য লুকানো যাবে না। ভারত কাশ্মীর এবং পাকিস্তানে নিরীহ মানুষ হত্যা ও আহত করছে। তারা আমাদের দেশে এবং বিশ্বজুড়ে হত্যাকাণ্ড ও সন্ত্রাসের পেছনে রয়েছে। তিনি আরও বলেন, ভারতের কাছে যদি লুকানোর কিছু না থাকত, তবে তারা নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য

ও স্বাধীন তদন্তে রাজি হতো। কিন্তু এর পরিবর্তে তারা কাশ্মীরের জনগণের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চাপিয়ে দিচ্ছে যাতে তাদের ন্যায্য স্বাধীনতা সংগ্রাম দমন করা যায়। পানি প্রবাহে বাধা নিয়েও অভিযোগ সাইমা সেলিম আরও অভিযোগ করেন, ভারত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা ২৪ কোটি পাকিস্তানির জীবনরেখা হিসেবে বিবেচিত নদীগুলোর পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে। সাম্প্রতিক হামলার উল্লেখ তিনি বলেন, চলতি মাসের শুরুতে ভারত পাকিস্তানে ‘উস্কানিমূলক আগ্রাসন’ চালায় এবং সাধারণ নাগরিকদের ওপর আঘাত হানে। এতে ৪০ জন নিহত হন, যাদের মধ্যে ৭ জন নারী ও ১৫ জন শিশু অন্তর্ভুক্ত। এ ছাড়া আহত হয়েছেন আরও ১২১ জন, যাদের মধ্যে রয়েছেন ১০ জন নারী ও ২৭ জন শিশু। সাইমা আরও

বলেন, বেসামরিক সুরক্ষা নিয়ে বক্তৃতা দেওয়ার ন্যূনতম বিশ্বাসযোগ্যতা ভারতের নেই। তার দাবি, ভারত যদি সত্যিকারের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তরিক হয় এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায়, তবে তাদের উচিত রাষ্ট্রীয় সন্ত্রাসের পথ পরিহার করা এবং কাশ্মীরিদের দমন বন্ধ করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস