ইরানের এক হামলায় ইসরাইলের ৩০ বৈমানিক নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

ইরানের এক হামলায় ইসরাইলের ৩০ বৈমানিক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ |
ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান-ইসরাইল ১২ দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় ৩০ জন ইসরাইলি বৈমানিক নিহত হয়েছেন। তিনি একে ইসরাইলি শাসনব্যবস্থার জন্য ‘একটি বড় ধাক্কা’ বলে অভিহিত করেন। খবর বার্তা সংস্থা মেহের-এর। কুমি বলেন, ‘এটি দখলদার ইসরাইলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয়’। মূলত এ কারণেই তেলআবিব সরকার এখন পর্যন্ত এ বিষয়ে অনেক তথ্য গোপন করেছে বা লুকিয়েছে। তিনি দাবি করেন, ওই যুদ্ধে শত্রুপক্ষের মূল উদ্দেশ্য ছিল ইরানে সরকার পরিবর্তন করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা। কিন্তু তারা তাদের কোনো লক্ষ্যেই সফল হয়নি। হাসান কাজেমি কুমি আরও বলেন, ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র

বাহিনী ইসরাইলের বিরুদ্ধে একটি বড় আঘাত হানে এবং শত্রুর অঞ্চলভিত্তিক বড় পরিকল্পনা ভণ্ডুল করে দেয়। উল্লেখ্য, গত ১৩ জুন থেকে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে ইসরাইল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোর ওপর বিমান হামলা চালায়। এরই মধ্যে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান-এই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগ ‘অপারেশন ট্রু প্রমিস-৩’-এর অংশ হিসেবে ইসরাইলের দখলকৃত শহরগুলোর ওপর ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত আল-উদেইদ সামরিক ঘাঁটিতে (যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি) মিসাইল হামলা চালায়। এ অবস্থায় ২৪ জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে এই

সংঘর্ষ আপাতত থেমে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!