গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি রক্ষায় গিয়ে সেনার গুলিতে শহিদ ৪, আহত শতাধিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি রক্ষায় গিয়ে সেনার গুলিতে শহিদ ৪, আহত শতাধিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ |
গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি রক্ষার জন্য সাধারণ মানুষের গড়ে তোলা প্রতিরোধের ওপর সেনাবাহিনীর গুলিতে চারজন শহিদ এবং শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জাতির জনকের সমাধি গুড়িয়ে দেওয়ার হুমকিদাতা এনসিপি নেতাদের রক্ষা করতে আসা সেনাবাহিনী নিরীহ জনতার ওপর সরাসরি গুলি চালায়, এতে বেসামরিক জনতার প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শহিদ ব্যক্তিদের পরিচয়: ১. দীপ্ত সাহা, পিতা: সুভ সাহা, ঠিকানা: পোস্ট অফিস মোড়, গোপালগঞ্জ শহর ২. রমজান কাজী, বয়স: ২৪, ঠিকানা: থানাপাড়া, গোপালগঞ্জ ৩. সোহেল মোল্লা, বয়স: ৩৫, ঠিকানা: থানাপাড়া, গোপালগঞ্জ ৪. ইমন তালুকদার, বয়স: ২৮, ঠিকানা: ভেড়ারবাজার, গোপালগঞ্জ স্থানীয়রা

জানান, বেশ কয়েকটি মরদেহ পুলিশ নিয়ে গেছে। বিক্ষিপ্ত জনপদ গোপালগঞ্জে এখনো কে কোথায় আছে নিশ্চিত নয়, তাই নিখোঁজদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের অভিযোগ, এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ নামক উস্কানিমূলক কর্মসূচির সময় বঙ্গবন্ধুর সমাধি রক্ষার জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে আসা সেনাবাহিনী জনতার ওপর সরাসরি গুলি চালায়। এতে শহরের বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শহিদ ও আহতদের শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস জানান, “নিহত চারজনের মরদেহে গুলির আঘাত রয়েছে। এছাড়া শতাধিক আহত ব্যক্তির মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বেশিরভাগ আহতের শরীরে

গুলির ক্ষত পাওয়া গেছে।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে স্থানীয়রা প্রতিবাদ জানাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা