আওয়ামী লীগের মিছিল থেকে ধরে নিয়ে বুট দিয়ে পিষে মারলো সেনাবাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫

আওয়ামী লীগের মিছিল থেকে ধরে নিয়ে বুট দিয়ে পিষে মারলো সেনাবাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ |
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনার মধ্যে এবার সেনাবাহিনীর বিরুদ্ধে ‘বুট দিয়ে পিষে মারার’ অভিযোগ তুলেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এনসিপির আপত্তিকর স্লোগান ও বক্তব্যের প্রতিবাদে মিছিল বের করলে তাদের ওপর সেনাসদস্যরা চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে গোপালগঞ্জ সদরের গান্ধিয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এনসিপির সমাবেশে বঙ্গবন্ধুকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য ও স্লোগানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সাধারণ মানুষ প্রতিবাদে মিছিল বের করেন। মিছিল শহরের দিকে এগোতেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ‘অতিরিক্ত বলপ্রয়োগ করে’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে একাধিক আওয়ামী লীগ কর্মী আহত

হন। তারা অভিযোগ করেন, সেনাসদস্যরা লাঠিপেটাসহ বুট দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এবং কয়েকজনকে পায়ে পিষে মারধর করে। এর আগে সকালে উলপুর এলাকায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, গুলি, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের গোপীনাথপুর ফাঁড়ির আইসি আহমেদ বিশ্বাসসহ তিন সদস্য আহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের গাড়িতেও হামলা হয়। পরিস্থিতি সামাল দিতে যৌথবাহিনী মাঠে নামে। পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব বাহিনী কাজ করছে। কারা কীভাবে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতেই এসব হামলা ও সহিংসতা সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন,

জাতির পিতাকে নিয়ে কটূক্তির জবাব দিতেই সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর এই ধরনের ‘অমানবিক আচরণ’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গোপালগঞ্জ শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু