ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুথি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ July, ২০২৫

ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুথি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ July, ২০২৫ |
ইসরাইলের তিনটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে হুথি যোদ্ধারা। খবর মেহের’র। লক্ষ্যবস্তুগুলো হলো-ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিওন, নেগেভ মরুভূমিতে একটি ইসরাইলি সামরিক স্থাপনা এবং অধিকৃত ইলাতে ইসরাইলি সরকারের একমাত্র লোহিত সাগর বন্দর। হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম অভিযানে বিমানবন্দরে জুলফিকার ধরণের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তিনি বলেন, এই হামলার ফলে সুনির্দিষ্টভাবে আঘাত হানা হয়, যার ফলে ইসরাইল সরকারের ‘লাখ লাখ’ অবৈধ বসতি স্থাপনকারী আশ্রয় নিতে বাধ্য হয়। পরবর্তী অভিযানে বিমানবন্দর, সামরিক স্থাপনা এবং সমুদ্রবন্দরে চারটি সশস্ত্র ড্রোন ব্যবহার করে হামলা

চালানো হয়। তিনি আরও বলেন, ‘গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার প্রতিবাদে ইয়েমেন তার সামরিক অভিযান সম্প্রসারণ করতে দ্বিধা করবে না। ’ ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সংহতি অভিযানের অংশ হিসেবে যোদ্ধাদের আরোপিত নৌ অবরোধের ফলে ক্রমবর্ধমান ঋণ সংকটের কারণে সরকার ইলাত বন্দরটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর এই হামলার খবর এলো। কর্মকর্তারা স্বীকার করেছেন, দীর্ঘস্থায়ী অবরোধ বন্দরের কার্যকলাপকে কার্যকরভাবে বিকল করে দিয়েছে, যা একসময় শাসনের সামুদ্রিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার