ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ভিন্ন চরিত্রে আসছেন অপরাজিতা
চোখে তার চিরচেনা হাসিমুখ। পর্দায় আসলেই যেন ছড়িয়ে পড়ে একরাশ ভালোবাসা।
তবে এবার ভিন্ন মেজাজে, ভিন্ন চরিত্রে আসছেন অপরাজিতা আঢ্য।
প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। আতিউল ইসলাম পরিচালিত আসন্ন ছবি ‘বানসারা’-তে গৌরিকা দেবীর চরিত্রে হাজির হবেন অভিনেত্রী।
তার বিপরীতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত।
সিনেমার বড় অংশের শুটিং হয়েছে কলকাতা শহর থেকে অনেকটা দূরে, পুরুলিয়ার একটি পাহাড়ঘেরা গ্রামে।
১২ দিনের টানা শুটিং শিডিউলে অপরাজিতার অভিজ্ঞতা ছিল চরম ঠান্ডার মধ্যে কষ্টকর হলেও রোমাঞ্চকর।
শুটিং প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে শুটিং করতে গিয়েছিলাম, সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। ফলে কেউ বিরক্ত করতে পারেনি, এটা বেশ ভালো লেগেছে।
তবে ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, সবাই কার্যত জমে
যাচ্ছিল। অনেকেই কম্বল জড়িয়ে শুটিং করছিল, আর আমি পাতলা শাড়ি পরে পানিতে ভিজে প্রত্যেকটা দিন রাতভর শুটিং করেছি। মজাই হয়েছে।” প্রথমে এই সিনেমা করতে রাজি না হলেও, পরে চিত্রনাট্য শুনে মুগ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত নেন অপরাজিতা। ছবির সেট তৈরি করা হয়েছিল পুরুলিয়ার পাহাড়ের উপর। বানানো হয়েছিল ৪০ ফুট উঁচু একটি দেবী মূর্তি, গ্রামের সব বাড়িঘর রঙ করে সেট তৈরি করা হয়। প্রতিদিন ৬০০-৭০০ জনের দল নিয়ে চলেছে শুটিং। ছবির গল্প গড়ে উঠেছে বানসারা নামের একটি জঙ্গলে ঘেরা গ্রামের প্রেক্ষাপটে। গ্রামের বনদেবীর নামে এই গ্রামের নাম বানসারা। গ্রামবাসীদের বিশ্বাস, কোনো অপরাধ ঘটলে দেবী নিজ হাতে ত্রিশূল দিয়ে অপরাধীকে বধ করেন। দেবীর ইচ্ছা ও আদেশ
গ্রামের মানুষদের কাছে পৌঁছে দেন ‘বড়মা’। আর এই বড়মা চরিত্রেই দেখা যাবে অপরাজিতাকে। একাধারে রাজনৈতিক ক্ষমতা ও গ্রামের রক্ষক হিসেবে নিজেকে দাবি করেন গৌরিকা দেবী। ছবির প্রথম ভাগের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় ভাগের শুটিং হবে কলকাতায়। শিগগিরই সিনেমাটি মুক্তির আগে টিজার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিচালক।