কক্সবাজারে চুরি করতে বাসায় ঢুকে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫

কক্সবাজারে চুরি করতে বাসায় ঢুকে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ |
কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত চকরিয়া পৌরসভা এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনা সংঘটিত হওয়ার সময় উক্ত পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন। তিনি কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন। খবর পেয়ে ভোরে ভুক্তভোগীর স্বামী কর্মস্থল থেকে ফিরে চকরিয়া থানায় গিয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীর বরাতে জানান, রাত আনুমানিক ৩টার দিকে মুখে কাপড় বাঁধা এক যুবক রান্নাঘরের জানালা কেটে ঘরে প্রবেশ করে। তার হাতে ছিল ধারালো দা ও টর্চলাইট। ঘরে ঢুকে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে

তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে রান্নাঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান চকরিয়া থানার ওসি। তিনি জানান, ঘটনার সময় ঘরে থাকা তার দুটি ছোট শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর তাদের কান্নাকাটির শব্দে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ছুটে আসেন এবং ভুক্তভোগীর স্বামীকে খবর দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, একজন পুলিশ সদস্যের পরিবারও নিজ গৃহে নিরাপদ নন। চুরি-ডাকাতির সাথে ধর্ষণ করতেও দ্বিধাবোধ করছে না দুর্বৃত্তরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা