স্ত্রীর মোবাইলের পাসওয়ার্ড চাইতে পারেন না স্বামী: হাইকোর্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫

স্ত্রীর মোবাইলের পাসওয়ার্ড চাইতে পারেন না স্বামী: হাইকোর্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ |
স্ত্রীর থেকে মোবাইলের পাসওয়ার্ড চাইতে পারেন না স্বামী। স্ত্রীকে মোবাইলের পাসওয়ার্ড দিতে বাধ্য করা গার্হস্থ্য হিংসার শামিল। কারণ, এতে মহিলার গোপনীয়তা লঙ্ঘন হয়। সম্প্রতি এক মামলায় এমনটাই জানিয়েছে উচ্চ আদালত। শুধু মোবাইলের পাসওয়ার্ডই নয়, স্ত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত পাসওয়ার্ড চাইলেও তা গার্হস্থ্য হিংসা বলে বিবেচিত হতে পারে বলে জানিয়েছে আদালত। বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল ভারতের ছত্তীসগঢ় হাই কোর্টে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, ওই মামলার শুনানি চলাকালীনই গোপনীয়তা সংক্রান্ত এই মন্তব্য করেছে আদালত। বিচারপতি রাকেশমোহন পাণ্ডের পর্যবেক্ষণ, বৈবাহিক সম্পর্কে থাকলেও একে অন্যের গোপনীয়তা লঙ্ঘন করতে পারেন না। হাই কোর্ট জানিয়েছে, বিয়ে করা মানেই স্ত্রীর ব্যক্তিগত তথ্য,

কথাবার্তা বা অন্য কোনও ব্যক্তিগত জিনিসের উপর অধিকার মেলে না। স্ত্রীকে তাঁর মোবাইল বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বাধ্য করতে পারেন না স্বামী। এই ধরনের ঘটনায় গোপনীয়তা লঙ্ঘিত হয়। গার্হস্থ্য হিংসা হিসাবেও তা বিবেচিত হতে পারে। আদালত আরও জানিয়েছে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে গোপনীয়তা এবং পারস্পরিক স্বচ্ছতার মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন। একই সঙ্গে পরস্পরের উপর ভরসাও থাকা উচিত। এই মামলায় স্ত্রীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের আর্জি জানিয়েছিলেন স্বামী। যদিও লিখিত বয়ানে সেই অভিযোগ অস্বীকার করেন স্বামী। সে ক্ষেত্রে মামলার শুনানির সময় স্বামী জানান, স্ত্রীর চরিত্র নিয়ে তাঁর মনে সন্দেহ রয়েছে। এই কারণে পুলিশ যাতে স্ত্রীর মোবাইলের ‘কল ডিটেল রেকর্ড’ (সিডিআর) বার

করে, সেই অনুরোধ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! প্রথমবার এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে নারী ক্রিকেট দল ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক অবিশ্বাস্য নাটকীয়তায় জাপানের বিপক্ষে অল্পের জন্য জিতল ভারত সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ