ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন
‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে
যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা
ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল
রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
ছিটকে গেলেন সৌম্য, পাকিস্তান যাচ্ছেন মিরাজ
পিঠের চোটের কারণে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি সৌম্য সরকার। এবার পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন এই ওপেনার।
পাকিস্তান সিরিজে সৌম্যর পরিবর্তে দলে ডাক পেলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। ধারণা করা হচ্ছিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাকে দেখা যেতে পারে। মূলত আগে থেকেই পিঠের চোটে ভুগছেন সৌম্য। যা থেকে তিনি খুব ধীরগতিতে সেরে উঠছেন বলে জানা গেছে।
বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘পরীক্ষার পর দেখা গেছে, তার এই চোট থেকে সেরে
উঠতে ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন হবে। এর মানে, পাকিস্তানে আগামী সপ্তাহে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে তিনি খেলতে পারবেন না।’ প্রথম ঘোষিত স্কোয়াডে মিরাজ সুযোগ না পেলেও এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স দলের হয়ে খেলছেন এবং পিএসএল শেষ করেই লাহোরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।