টেকনাফে জেলে-কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

টেকনাফে জেলে-কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১ গুলিবিদ্ধসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে। ওই ঘটনায় তাহের নামের আরও এক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। আটকরা হলেন- মো. ইলিয়াস , নুর মোহাম্মদ, ও গুলিবিদ্ধ আব্দুল শক্কুর। তারা সবাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অভিযানের সময় পাচারচক্রের আরও চার সদস্য সাগরে লাফিয়ে পালিয়ে যায় বলে জানায় কোস্টগার্ড। সোমবার (১৯ মে) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আড়াইটায় কোস্টগার্ডের

একটি দল টেকনাফের মেরিন ড্রাইভের তুলাতলী ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে পাচারকারীরা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এতে কোস্টগার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে আব্দুল শক্কুর নামের একজন পাচারকারী গুলিবিদ্ধ হন। পরে প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে নৌকাটি জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।’ মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ‘পরে নৌকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি এবং আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আহত শক্কুরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে, স্থানীয় নৌ- ঘাটের সভাপতি মো. হোসাইন বলেন- জেলেদের পেটে ভাত নেই, জীবিকার তাগিদে তারা

সাগরে মাছ শিকারে যাওয়ার পথে হঠাৎ করে কোস্ট গার্ডের সদস্যরা জেলেদের লক্ষ করে গুলিবর্ষণ করেন। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়। তবে ঐ ট্রলারের মাঝি আবু তাহেরকে এখনো খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন তার স্ত্রী রফিকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি