আড়াইহাজারে শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫

আড়াইহাজারে শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ |
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। সোমবার (১৯ মে) সকালে ওই শিশুর পিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। এর আগে ১৬ মে (শুক্রবার) বিকেলে উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ঘটনার সময় শিশুটিকে সাথে নিয়ে তার মা নদীর পাড়ে কাপড় শুকাতে দিতে যায়। সেখানে শিশুটিকে রেখে কিছুক্ষণের জন্য তার মা বাড়িতে চলে আসে। এই সুযোগে একই এলাকার মহিউদ্দিনের ছেলে নাহিদ (১৮) শিশুটিকে টেনে নদীর পানিতে নামিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরই মধ্যে শিশুটির মা পুনরায় নদীর পাড়ে গিয়ে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন নিয়ে

খোঁজাখুঁজি করে। মেঘনার গভীর পানি থেকে শিশুটিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করায়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মো. সাইফুদ্দিন জানান, মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি