২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫

২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ |
দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শিরোপা ঘরে তুলল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ শনিবার (১৭ মে) ফর্টিস এফসির বিপক্ষে আবাহনী ২-১ গোলে হেরে যাওয়ায়, তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে সাদা-কালো জার্সিধারীদের। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ২০০৭ সালে পেশাদার যুগের সূচনা হয়। এরপর ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতলেও লিগ শিরোপা অধরাই ছিল মোহামেডানের। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। শীর্ষ লিগের হিসেবে ২০০২ সালের পর প্রথম এই ট্রফির স্বাদ পেল সাদাকালো জার্সিধারীরা। বর্তমানে ১৫ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ৩৮ পয়েন্ট, যেখানে সমান ম্যাচ খেলে আবাহনী সংগ্রহ ২৮ পয়েন্ট। শেষ তিন ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলে মোহামেডানকে পেছনে

ফেলতে পারবে না আবাহনী। তাই আজ আবাহনী হারের পর ক্লাব ভবনেই শিরোপা উৎসবে মেতে উঠেন সাদা-কালো দলের ফুটবলাররা। আবাহনী হারলেই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা হবে মোহামেডানের- এমন আবহে শুরু ম্যাচে এগিয়ে গেল ফর্টিস এফসি। এরপর বৃষ্টি, বজ্রপাতে খেলা বন্ধ থাকল কিছুক্ষণ। মাঠে পানি জমে যাওয়ায় স্বাভাবিক খেলাও হলো বিঘিœত। মঞ্জুর রহমান মানিকের লাল কার্ডে ১০ জনে পরিণত হওয়ার পর ব্যবধান দ্বিগুণ করল ফর্টিস। একটু পর আবাহনী ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা করতে পারেনি। তাদের হারে তিন ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত হয়ে গেল মোহামেডানের। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আবাহনী। আকাশি-নীল জার্সিধারীদের লক্ষ্য এখন লিগের রানার্সআপ

হওয়া। এখানে বাকি তিন রাউন্ডে তাদের লড়াই মূলত বসুন্ধরা কিংসের সঙ্গে। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কিংস। ২০০৭ সালে পেশাদার লিগ নামকরণের পর এই শিরোপার হাহাকার ছিল মোহামেডানের। অবশেষে সে অপেক্ষার পালা ফুরালো তাদের। শীর্ষ লিগের হিসেবে ২০০২ সালের পর প্রথম চ্যাম্পিয়ন হলো সাদাকালো জার্সিধারীরা। গত মৌসুমেও লিগ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল মোহামেডান; কিন্তু পূর্ণতা দিতে পারেনি। টেবিলে কিংসের পরে অর্থাৎ দ্বিতীয় স্থানে থেকে তারা শেষ করেছিল আসর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর