আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৫
     ৫:৫৪ অপরাহ্ণ

আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ৫:৫৪ 131 ভিউ
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার (১৭ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্টেডিয়ামটি বাংলাদেশের ক্রিকেটারদের হাতের তালুর মতো চেনা। এই মাঠে আরব আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে সবকটি জিতেছে বাংলাদেশ। যদিও জাতীয় দলের সাম্প্রতিক ফর্ম আশাজাগানিয়া নয়। সবশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করতে হয়েছে। যদিও সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আমিরাতে মাঠে নামার আগে সে সুখস্মৃতি কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে লিটন দাসের দলকে। আমিরাতের বিপক্ষে প্রথম

ম্যাচে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে বাংলাদেহস। ওপেনিংয়ে অধিনায়ক লিটন দাসের সঙ্গী হতে পারেন বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম। এছাড়া তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিকরাও থাকবেন একাদশে। স্পিন আক্রমণে দেখা যেতে দুই স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসানকে। মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলাম সামলাবেন পেস বিভাগের দায়িত্ব। লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার কবি নজরুল মিলনায়তনের নাম বদলে সাইফুর রহমানের নামে রাখলো বিএনপি ছেলে ছাত্রলীগ নেতা, বিএনপি নেতাদের চাপে সম্পর্ক ছিন্ন করতে পরিবারের হলফনামা কুষ্টিয়ায় জেলা প্রশাসকের বদলির প্রতিবাদে জামায়াত-সমর্থিত বিক্ষোভ: জাতীয় নির্বাচনে সহয়তাই জনপ্রিয়তার কারন! এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর