অফিস যাওয়ার আগে অল্প সময়ে চুলের সাজে পরিবর্তন আনবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ May, ২০২৫

অফিস যাওয়ার আগে অল্প সময়ে চুলের সাজে পরিবর্তন আনবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ May, ২০২৫ |
আপনার লম্বা চুল নিয়ে নাজেহাল অবস্থা। অফিসে যাওয়ার আগে হাতে সময় থাকে খুব কম। সময়ের অভাবে ঠিকমতো চুলের সাজসজ্জা করা হয় না। কিন্তু আপনি জানেন কি, মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার চুলের সাজসজ্জা পরিবর্তন আনতে পারেন? সে রকম কয়েকটি উপায়ে কেশসজ্জার সন্ধান দেওয়া হলো আপনাকে। উঁচু পনিটেল সবচেয়ে সুবিধাজনক চুলের স্টাইল হচ্ছে উঁচু পনিটেল। পরিচ্ছন্ন ও টিপটপ দেখানোর পাশাপাশি অফিসের সাজের সঙ্গে মানিয়ে নেয় এই কেশসজ্জা। মুখের সামনে চুলের উৎপাত থাকে না। কাজের সময়ে বারবার বিরক্ত হবেন না। উপরন্তু আত্মবিশ্বাসের ছাপ আসবে চোখেমুখে। উঁচু খোঁপা আপনার চুল টানটান করে বেঁধে মাথার ওপরের দিকে খোঁপা করে নিন। এরপর অল্প চুলের গোছা বার করে সামনে

ফেলে রাখুন লকস হিসাবে। ফ্যাশনের জগতে এ ধরনের হেয়ারস্টাইল খুবই জনপ্রিয়। একই সঙ্গে ঘাড়ে চুল পড়ে না। তবে সামনের চুলগুলো এমনভাবেই বার করে রাখুন, যাতে হালকা করে কানের পাশে টেনে নিয়ে যাওয়া যায়। তাতে মুখে চুল পড়ার সম্ভাবনা থাকে না। হাতখোঁপা হাতখোঁপায় আপনার প্রয়োজন পড়বে না ক্লিপের কিংবা ব্যান্ডের। হাতের কারসাজিতে চোখের পলকে গোটা চুল আটকে যায় মাথার পেছনে। বাঙালি কেশসজ্জার গর্ব হাতখোঁপা। অফিস যাওয়ার সময়ে হাতের কাছে সরঞ্জাম না পেলে স্রেফ হাতখোঁপা করেই বেরিয়ে পড়তে পারেন আপনি। ঢেউ খেলানো খোলা চুল সবচেয়ে আকর্ষণীয় কেশসজ্জা হচ্ছে— ঢেউ খেলানো খোলা চুল। এ চুলের উপদ্রবে বিরক্ত না হলে চুল নিয়ে চিন্তাই করতে হবে না আপনাকে। মাঝে

সিঁথি করে দুই পাশে চুল ছেড়ে দিন। বাড়িতে কার্লার থাকলে এবং হাতে সময় থাকলে দুদিকে নিচের অংশটুকু কার্ল করে নিন। এ ধরনের চুলের কায়দা অফিস কিংবা পার্টি— সব জায়গাতেই মানানসই। সোজা টিপটপ চুল খুবই সাধারণ একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি, তা হচ্ছে— সোজ টিপটপ চুল। এ চুল স্ট্রেট করানো থাকলে, মাঝেমধ্যে খোলা চুলে অফিসে যান। টিপটপ সাজের জন্য স্ট্রেট চুল উপযুক্ত। সম্ভব হলে মাথার সামনের অংশে ল্যাকার লাগিয়ে যেতে পারেন। তাতে মাথার সঙ্গে লেগে থাকে চুল। বিনোদন জগতের তারকাদের নতুন পছন্দের মধ্যে রয়েছে এ হেয়ারস্টাইল। হাফ-নট আর খোলা চুল আরেকটি পদ্ধতি হচ্ছে— হাফ-নট আর খোলা চুল। খানিক টানটান, আবার খানিক আলগা। মাথার সামনে

থেকে সব চুল এবং পেছনের অর্ধেক চুল নিয়ে খোঁপা করে নিন। মাথার পেছনের নিচের অংশের চুলগুলোকে খুলে রাখুন। অফিসের সাজেও মাঝেমধ্যে ক্যাজুয়াল লুক ভালো লাগে। কেবল একটি হেয়ার ব্যান্ড কিংবা স্ক্রানচি থাকলেই এ হেয়ারস্টাইল বানিয়ে ফেলা যায়। বিনুনি এবার সবচেয়ে আকর্ষণীয় পদ্ধতি জেনে রাখুন। অফিসে কিংবা পার্টিতে নয়— এবার চুল বাঁধুন রাতে ঘুমানোর আগে বিনুনি করে। রাতে ঘুমানোর সময়ে বেণি বাঁধার অভ্যাস গড়ে তুলন। এর মানে এই নয় যে, সাজের জগতে বেণির কোনো মূল্য নেই। সামনের খানিক অংশ ছেড়ে রেখে আলগা বাঁধনে বিনুনি করে নিন। শেষে সামনের অংশ দিয়ে দুদিকে দুটি বেণি করে কানের দুই পাশে আটকে দিন। এরপর রাতে ঘুমিয়ে পড়ুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল