ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা
জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য
মন্ত্রণালয়ে কাজ শুরু করতে না করতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে শুরু হয়ে গেছে বিভিন্ন দপ্তরে তদ্বির বাণিজ্য আর অনৈতিক সুবিধা গ্রহণে দলীয় লোকদের দৌড়ঝাঁপ। এমন খবর ছড়িয়ে পড়তেই সতর্ক অবস্থান নিয়ে নির্দেশনা জারি করলেন প্রতিমন্ত্রী।
জানা গেছে, ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার সরকারি দপ্তরগুলোতে কেউ যেন তার নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা গ্রহণ কিংবা তদ্বির বাণিজ্য করতে না পারে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ ১৩ই মার্চ, শুক্রবার নিজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তিনি এ নির্দেশনা দেন।
চিঠিতে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকারি দপ্তরগুলোতে তার নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না
পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, এ সতর্কবার্তার অনুলিপি নগরকান্দা ও সালথা উপজেলার প্রশাসনিক, আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও পাঠানো হয়েছে। শামা ওবায়েদ ইসলাম বলেন, তার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাধারণ মানুষকে হয়রানি ও বিভ্রান্তি থেকে রক্ষা করতেই এ সতর্কবার্তা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তার নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া
হয়েছে।