ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের
৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা
২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা
ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের
এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার
অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ
পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর
ট্রাম্পের বার্তায় কমেছে স্বর্ণের দাম
এশিয়ার বাজারে শুক্রবার দুই সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম ৩ হাজার ২৩৫ ডলারে নেমে এসেছে। খবর এফএক্সস্ট্রিটের।
যুক্তরাষ্ট্র ও এশিয়ার কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে স্বস্তি ফিরেছে। এতে ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। ফলে নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি আগ্রহ কমেছে।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির পথে অগ্রসর হচ্ছে তার প্রশাসন। এ ছাড়া চীনের সঙ্গে ১৪৫ শতাংশ শুল্ক পুনর্বিবেচনার আলোচনা শুরু হয়েছে বলেও খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। এসব খবরে বাজারে স্বস্তির হাওয়া বইলেও, তার ছাপ পড়েছে সোনার দামে।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, বাজার এখন মনে করছে বাণিজ্য উত্তেজনা কমছে। সেই সঙ্গে ফেডের
নীতিনির্ধারণ নিয়ে উদ্বেগ কমেছে, যার ফলে নিরাপদ সম্পদের চাহিদাও কমে গেছে।
নীতিনির্ধারণ নিয়ে উদ্বেগ কমেছে, যার ফলে নিরাপদ সম্পদের চাহিদাও কমে গেছে।





