মুক্তির আগেই ফাঁস তামান্নার নাচের দৃশ্য, সোশ্যাল মিডিয়ায় ঝড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

মুক্তির আগেই ফাঁস তামান্নার নাচের দৃশ্য, সোশ্যাল মিডিয়ায় ঝড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
দক্ষিণী সিনেমা ও বলিউডের আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি নাচের দৃশ্যে ঝড় তুলেছে। জানা গেছে, এই নাচটি তৈরি করা হচ্ছিল ‘রেইড ২’ সিনেমার জন্য। আর শুটিং সেট থেকেই সেই নাচের দৃশ্যটি ফাঁস হয়। ভিডিওতে তামান্নাকে আকর্ষণীয় লুকে দেখা যায়। এক আন্ডারগ্রাউন্ড ক্লাবের আদলে তৈরি সেটে রঙিন আলোকসজ্জায় নাচছেন তিনি, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে বাজছে মনমাতানো গান। নাচের এই ভিডিওটি ইতোমধ্যে অনলাইন দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে গানটির গায়ক কে—তা নিয়ে কৌতূহল আরও বেড়েছে। প্রথমে গানটি শুনে মনে হয়েছিল এতে হানি সিং কণ্ঠ দিয়েছেন। তবে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন যে, গানটিতে হানি সিং কণ্ঠ

দেননি। তবে নির্মাতারা এখনও শিল্পীর নাম প্রকাশ করেননি, যা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। দর্শক অনুরাগীদের মাঝে সিনেমাটির প্রতীক্ষায় নতুন মাত্রা যোগ করেছে এ গান। ‘রেইড ২’ বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমা। এতে মুখ্য চরিত্রে রয়েছেন বলিউড সুপারস্টার অজয় দেবগন। ‘রেইড ২’ ছাড়াও তামান্না তার আরেক আসন্ন সিনেমা ‘ওদেলা ২’ নিয়েও আলোচনায় রয়েছেন। এই ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে এক সাংবাদিক তার ও বিজয় বর্মার বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলে, তামান্না হাস্যরসপূর্ণ জবাব দিয়ে সবার নজর কাড়েন। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তামান্নার এই দুটি সিনেমা দেখার জন্য। সাম্প্রতিক সময়ে বলিউডে তামান্না ভাটিয়ার শক্ত উপস্থিতি লক্ষ্য যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু