আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ January, ২০২৬

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ January, ২০২৬ |
সোহেল মণ্ডল। নন্দিত অভিনেতা। সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘আঁতকা’। এই সিরিজের পাশাপাশি বর্তমান ব্যস্ততা, অভিনয় নিয়ে ভাবনাসহ অন্যান্য প্রসঙ্গ নিয়ে তাঁর সঙ্গে কথা হয় তাঁর সঙ্গে শুরু থেকে ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। সে হিসেবে ‘আঁতকা’ ওয়েব সিরিজেও কী এমন চোখে পড়বে, যা দর্শকের কাছে আলাদা মনে হবে? মধ্যবিত্ত পরিবারের গল্পকে একটু আলাদাভাবে তুলে আনা হয়েছে ‘আঁতকা’ সিরিজে। স্বাভাবিকভাবে হাসি-কান্না, ভুল বোঝাবুঝি, সাংসারিক টানাপোড়েন, সংগ্রাম– এসব নিয়ে চলতে থাকে ঘটনা প্রবাহ। কিন্তু এমন কিছু পরিবারে আচমকা এমন কিছু ঘটে যায়, যা কারও ভাবনায়ও থাকে না। আচমকা বা আঁতকা যা-ই বলি না কেন,

তেমনই তেমনই ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে এই সিরিজের গল্প। সাধারণত এ ধরনের গল্প নিয়ে ওয়েব সিরিজ খুব একটা হয়নি। এ কারণে অন্যান্য ওয়েব সিরিজ থেকে ‘আঁতকা’ দর্শকের কাছে কিছুটা আলাদা বলে মনে হবে, তেমনি দর্শকও আমাকে নতুনরূপে দেখার সুযোগ পাবেন। অভিনয়ের আগে আপনার ভাবনাটা কী থাকে? সব সময় চাই, পর্দায় নতুন কিছু তুলে ধরতে। সেই ভাবনা থেকে যতটা পারি, বাছ-বিচার করে কাজ করি। অবশ্য যে কাজের সঙ্গে যুক্ত, সেখানে চাইলেই এককভাবে সবকিছু করা সম্ভব নয়। কাহিনিকার, নির্মাতা, সহশিল্পী থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীদের নিয়েই একযোগে কাজ করতে হয়। আমি যা পারি, তা হলো– অভিনয়ের মধ্য দিয়ে

চরিত্র হয়ে ওঠার চেষ্টা। পর্দার চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে সাধ্যমতো কাজ করে যেতে পারি। সেই চেষ্টা কতটা সফল বা ব্যর্থ, তার বিচারভার আসলে দর্শকের হাতে। দর্শক প্রশংসা কুড়ানো চরিত্রগুলো পর্দায় তুলে ধরতে কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন? শুধু দর্শক মনে ছাপ ফেলে যাওয়া চরিত্র নয়, যখন যে কাজগুলো করেছি, বা করছি, তার জন্য নিজ থেকে এক ধরনের প্রস্তুতি ছিল। গল্পের প্রেক্ষাপট বুঝে চরিত্রের ভাবনার জগতৎকে উপলব্ধি করার চেষ্টা করি। এরপর শুরু হয় চরিত্রের নির্মাণ। চরিত্রের সঙ্গে পুরোপুরি মিশে গিয়ে দাঁড়িয়ে যাই ক্যামেরার সামনে। দর্শক একবার যেন মনে হয়, পর্দার মানুষটির নাম সোহেল মণ্ডল– তার জন্য অভিনয়ে

নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এভাবেই ‘তাকদীর’, ‘বলি’, ‘টান’, ‘পেটকাটা ষ’, ‘হওয়া’, ‘ক্যাফে ডিজায়ার’, ‘মায়ার জঞ্জাল’, ‘আন্তঃনগর’, ‘শ্যামাকাব্য’ থেকে শুরু করে ‘আঁতকা’ পর্যন্ত বিভিন্ন সিনেমা ও সিরিজগুলোয় অভিনয় করে গেছি। এ ক্ষেত্রে মঞ্চ থেকে শেখা বিষয়গুলো আমার সাহস জুগিয়েছে। পর্দায় অভিনয় তুলে ধরাতে যে মাধ্যমটি আপনাকে সাহসী করে তুলেছে, সেই মঞ্চেই আপনার দেখা মিলছে না, কারণ কী? থিয়েটার থেকে আমি আদৌ সরে যাইনি। ব্যাটে-বলে মেলেনি বলেই কাজ করা হয়ে ওঠেনি। নতুন প্রজেক্টে কাজ করতে পারছি না, তবে ভাবছি। মঞ্চে কাজ করার ইচ্ছা এখনও আছে। দলের নতুন প্রযোজনার সঙ্গে যুক্ত হয়ে নতুন কোনো চরিত্র তুলে ধরার ইচ্ছাটা এখনও প্রবল ভাবেই

আছে। ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু আপনার টিভি নাটকগুলোর বেশির ভাগই দর্শককে হতাশ করেছে। এর কারণ কী বলে আপনার মনে হয়? সত্যিকার অর্থে টেলিভিশনে প্রত্যাশামাফিক কাজ করা হয়ে ওঠেনি। মনোযোগও ছিল কম। ওয়েব সিরিজ ও সিনেমার বিষয়ে যতটা বাছ-বিচার করে কাজ করেছি, টেলিভিশনের জন্য সেটি হয়নি। সহশিল্পীদের অনেকে যখন বছরে ৫০-৬০টি নাটকে অভিনয় করছেন, সেখানে টেলিভিশনে আমার কাজের সংখ্যা তুলনামূলক অনেক কম। তাছাড়া ২০২৫ সালে বেশি কাজও করা হয়ে ওঠেনি। যদিও আমার বেশ কিছু নাটকের ভিউ কোটি ছাড়িয়ে গেছে। তারপরও এটাকে সাফল্য হিসেবে ধরছি না। কারণ, ভিউ দিয়ে কাজের মান বিচার হয় না। দর্শক কাজের

মান কীভাবে বিচার করছেন, অভিনয় নিয়ে কী তাদের মত– এটাই ভেবে দেখার বিষয়। তাহলে কি অভিনয়ে ওটিটি আর বড় পর্দাকে প্রাধান্য দিচ্ছেন? আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই। মানছি, টেলিভিশনের কাজগুলো প্রত্যাশামাফিক হয়নি। তাই বলে টেলিভিশনকে বাদ দিয়ে অন্যান্য মাধ্যমকে প্রাধান্য দিব– এটা ভাবা ঠিক হবে না; বরং টিভি নাটকে আরও ভালো কিছু করে দেখানোর দায় অনুভব করছি। চাইছি এমন কিছু কাজ করতে, যা টিভি দর্শকদের মনে অনেক দিন বেঁচে থাকবে। তাই অভিনেতা হিসেবে ওয়েব সিরিজ, সিনেমার পাশাপাশি নাটকের দর্শকদের কাছেও পৌঁছাতে চাই। সবশেষে জানতে চাই নতুন কাজের কথা। এ মুহূর্তে

কী কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন? মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’-এর কাজ শেষে আরও দুটি নতুন সিনেমা হাত নিয়েছিলাম। যার একটি নাম ‘শিল্পজীবী’। এটি আমরা কয়েকজন মিলে নির্মাণ করছি। পাশাপাশি ব্যস্ত আছি আরেকটি বাণিজ্যিক সিনেমার অভিনয় নিয়ে; যার বিষয়ে বিস্তারিত বলা বারণ আছে। আর এই সিনেমার পরই দুটি নাটকের কাজ শুরু করব। এই হলো আমার এখনকার ব্যস্ততা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান