বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ January, ২০২৬

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ January, ২০২৬ |
আজ একসঙ্গে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল দুটি আলোচিত চলচ্চিত্র—বেগম রোকেয়ার বিখ্যাত গল্প অবলম্বনে নির্মিত অ্যানিমেটেড ছবি ‘সুলতানা’স ড্রিম’ এবং আহমেদ হাসান সানির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। প্রায় আড়াই বছর আগে নির্মাণ শেষ হওয়া অ্যানিমেটেড চলচ্চিত্র ‘সুলতানা’স ড্রিম’ আজ থেকে বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি শাখায় সিনেমাটি দেখা যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন মোট ১৮টি শো চলবে। বেগম রোকেয়া হোসেনের কালজয়ী গল্প সুলতান’স ড্রিম প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে ব্রিটিশ ভারতের মাদ্রাজ (বর্তমান চেন্নাই) থেকে প্রকাশিত The Indian Ladies’ Magazine-এ। পরবর্তীতে লেখিকা নিজেই গল্পটি বাংলায় অনুবাদ করেন ‘সুলতানার স্বপ্ন’ নামে। একশ বছরেরও বেশি সময়

পর ২০১২ সালে নয়াদিল্লির একটি আর্ট গ্যালারিতে গল্পটির একটি কপি নজরে আসে স্প্যানিশ চলচ্চিত্রকার ইসাবেল এর্গেরার। তখনই তাঁর মনে হয়, এই গল্পকে চলচ্চিত্রে রূপ দেওয়া জরুরি। সেই ভাবনা থেকেই তৈরি হয় অ্যানিমেটেড ছবি ‘এল সুয়েনো দে লা সুলতানা’। ছবির গল্পে দেখা যায়, ভারতের আহমেদাবাদের একটি গ্রন্থাগারে তরুণ শিল্পী ইনেসের হাতে আসে Sultana’s Dream। যেখানে নারীই রাষ্ট্র পরিচালনা করে, জ্ঞানচর্চা করে, আর পুরুষরা থাকে গৃহবন্দী। গল্পে মুগ্ধ হয়ে ইনেস লেডিল্যান্ডের সন্ধানে ভারতের নানা প্রান্তে ঘুরে বেড়ান এবং বেগম রোকেয়ার চিন্তা ও জীবনের চিহ্ন অনুসরণ করার চেষ্টা করেন। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হয়। একই বছরের

১৭ নভেম্বর এটি স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর ভারত, সুইডেন, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ ১৫টির বেশি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। বহুভাষিক এই ছবিতে বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান ও স্প্যানিশ ভাষার ব্যবহার রয়েছে। এতে কলকাতার সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা একটি গান রয়েছে, সংগীতায়োজন করেছেন তাজদির জুনায়েদ এবং কণ্ঠ দিয়েছেন দীপান্বিতা আচার্য। সিনেমাটি প্রযোজনা করেছে স্পেন ও জার্মানির পাঁচটি প্রযোজনা প্রতিষ্ঠান। এদিকে আজই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আহমেদ হাসান সানির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। সংগীতশিল্পী হিসেবে পরিচিত সানি ‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’, ‘মানুষ কেন এ রকম’, ‘কেমনে কী’—এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিতি পান। ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

তাঁর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সং ফ্রম দ্য সাউথ’ নির্বাচিত হয়। নতুন সিনেমার নাম প্রসঙ্গে নির্মাতা বলেন, “রাজনৈতিক আলাপকে আমরা এক ধরনের নিষিদ্ধ বিষয়ে পরিণত করেছি। সেই ট্যাবু ভাঙতেই এই নাম। গল্পের ভেতর দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাস নিয়ে কথোপকথনের চেষ্টা করেছি।” সিনেমায় প্রবাসী বাংলাদেশি নূর চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। তাঁর সঙ্গে রয়েছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু ও কেয়া আলম। ছবিটির গল্প, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন খালিদ মাহমুদ। নির্মাতা জানান, আজ বিকেলে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মল শাখায় আমন্ত্রিত অতিথিদের নিয়ে ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি শাখায় প্রতিদিন মোট ১৪টি শো চলবে সিনেমাটির। এ ছাড়া অনুদানপ্রাপ্ত

চলচ্চিত্র ‘রুহের কাফেলা’ নির্মাণের প্রস্তুতিও নিচ্ছেন আহমেদ হাসান সানি। শিগগিরই এর কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান