২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৬

২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৬ |
বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে সৌদি আরব। দেশটি দাবি করেছে, তাদের ভূগর্ভে প্রায় ২৫ লাখ কোটি (২.৫ ট্রিলিয়ন) ডলার মূল্যের খনিজ সম্পদ রয়েছে। এসব খনিজের মধ্যে সোনা, তামা, দস্তা ও লিথিয়ামের পাশাপাশি রয়েছে বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক সামরিক প্রযুক্তিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিরল খনিজ। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরামে এসব তথ্য তুলে ধরা হয়। বিশ্লেষকেরা বলছেন, তেলনির্ভরতা কমানো এবং বৈশ্বিক ভূরাজনীতিতে প্রভাব বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই খনিজ খাতে বড় বিনিয়োগে যাচ্ছে সৌদি আরব। খবর সিএনএনের আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিরল খনিজ উত্তোলন ও পরিশোধনে চীনের একচেটিয়া প্রভাব রয়েছে। বিশ্বে পরিশোধিত

বিরল খনিজের ৯০ শতাংশের বেশি এবং খনন উৎপাদনের ৬০ শতাংশ চীনের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেফ–এর খনিজ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাবিগেইল হান্টার বলেন, ‘দশকের পর দশক পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে চীন অনেক এগিয়ে গেছে।’ এই প্রেক্ষাপটে সৌদি আরব খনিজ খাতে জোর দিচ্ছে। এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সৌদি আরবের খনিজ অনুসন্ধান বাজেট বেড়েছে প্রায় ৫৯৫ শতাংশ। একই সঙ্গে দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে নতুন খনির লাইসেন্স দেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। একটি পরিশোধন কেন্দ্র গড়ে তুলতে তিন থেকে পাঁচ বছর সময় লাগে, আর পূর্ণাঙ্গ উৎপাদনে যেতে অনেক ক্ষেত্রে কয়েক দশক লেগে যায়। সৌদি আরবের

রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান মা’আদেন আগামী দশ বছরে খনিজ ও ধাতু খাতে ১১ হাজার কোটি (১১০ বিলিয়ন) ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব উইল্ট বলেন, ‘আমরা জানি, একা সব করা সম্ভব নয়। আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রয়োজন।’ খনিজ খাতে সৌদি আগ্রহ যুক্তরাষ্ট্রেরও দৃষ্টি কেড়েছে। চীন সম্প্রতি সামরিক কাজে ব্যবহৃত কিছু বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় বিকল্প সরবরাহব্যবস্থা গড়তে চাইছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে সৌদি আরবে একটি নতুন বিরল খনিজ পরিশোধন কেন্দ্র স্থাপনে যৌথ উদ্যোগ নিয়েছে মার্কিন প্রতিষ্ঠান এমপি ম্যাটেরিয়ালস, সৌদি মা’আদেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড় বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, খুশি মেহজাবীন চৌধুরী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার তেহরানে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’