মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ January, ২০২৬

মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ January, ২০২৬ |
বলিউডের অন্যতম জনপ্রিয় ও মিষ্টি স্বভাবের অভিনেত্রী হিসেবেই পরিচিত কিয়ারা আদভানি। ভক্তদের কাছে তার ‘ক্লিন ইমেজ’ থাকলেও সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের গুরুতর অভিযোগে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। অভিযোগ উঠেছে, মাঝ আকাশে বিমানে বসার জায়গা নিয়ে ওই ব্যক্তির মায়ের সঙ্গে অত্যন্ত রুক্ষ ও অসংবেদনশীল আচরণ করেছেন অভিনেত্রী। ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়েছে, বিমানযাত্রার সময় ভুলবশত ইনফ্লুয়েন্সারের মা কিয়ারা আদভানির নির্ধারিত সিটে বসে পড়েছিলেন। বিষয়টি নজরে আসার পর ওই বয়স্ক নারী দ্রুত ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকারও করেন। কিন্তু অভিযোগকারীর দাবি অনুযায়ী, কিয়ারা বিষয়টি সহজভাবে নেননি। বরং তিনি নাকি ওই বয়স্ক নারীর ওপর যথেষ্ট বিরক্ত হন এবং তার সঙ্গে

বেশ রূঢ় ভাষায় কথা বলেন। ওই ব্যক্তির মতে, একজন পাবলিক ফিগার হিসেবে কিয়ারার আরও একটু ধৈর্য ও ভদ্রতা দেখানো উচিত ছিল। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে কিয়ারার অনুরাগীদের একাংশ এই অভিযোগ মানতে নারাজ। তাদের মতে, পর্দার বাইরের কিয়ারা অত্যন্ত বিনয়ী ও মাটির মানুষ। কোনো চাক্ষুষ প্রমাণ বা ভিডিও ফুটেজ ছাড়া কেবল মুখের কথায় এমন গুরুতর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন তারা। বিষয়টি নিয়ে অভিনেত্রী বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা