যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলা, নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলা, নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাত ১০টার দিকে একটি পার্কে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির। স্থানীয় পুলিশ জানিয়েছে- শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে এই গুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জন ১৯ বছর বয়সি পুরুষ এবং একজন ১৬ বছর বয়সি কিশোর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। কর্তৃপক্ষ হতাহতদের নাম প্রকাশ করেনি। পুলিশের বিবৃতি অনুসারে, রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এফবিআই এবং নিউ মেক্সিকো স্টেট পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা

লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে বলেও জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ৫০-৬০টি বন্দুকের খোসা পাওয়া গেছে। ঘটনাস্থলটি বিশাল ছিল এবং পার্কে প্রায় ২০০ জন লোক উপস্থিত ছিলেন। পুলিশ প্রত্যক্ষদর্শীদের তথ্য বা ভিডিও নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। দমকলবাহিনীর প্রধান মাইকেল ড্যানিয়েলস বলেন, উন্নত চিকিৎসার জন্য সাতজন রোগীকে নিকটবর্তী টেক্সাসের এল পাসোতে পাঠানো হয়েছে, যা নিউ মেক্সিকো সীমান্তের ঠিক ওপারে অবস্থিত। ড্যানিয়েলস বলেন, আরও চারজন আহতকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অজুহাতে ইউনূসের বন্ধ করা তেলভিত্তিক কেন্দ্রগুলোতেই লোডশেডিংয়ের সমাধান খুঁজছে সরকার ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়ে অঘটনের শিকার জোকোভিচ ‘সবাই চিন্তিত’, লর্ডসে লজ্জার হারের পর বললেন পাকিস্তানের আব্বাস দিল্লিতে এফসিসি সেমিনার বাতিল নিয়ে দেশের গণমাধ্যমে অপপ্রচার: আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ লোডশেডিংয়ের সুযোগে গায়েব হচ্ছে ট্রান্সফর্মার, উল্টো জরিমানা গুণতে হয় গ্রাহকদের! ২৪ ঘন্টায় ৬ শিশুর মৃত্যু: হাম কেড়ে নিচ্ছে গরিবের সন্তান, সবার অলক্ষ্যে আর নীরবে দীর্ঘ হচ্ছে ছোট্ট কবরের সারি স্কুল প্রাঙ্গণে ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকার ৭ বছরের জেল অবৈধ বাস টার্মিনাল ঘিরে কোটি টাকার বাণিজ্য রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ প্রবাসীর স্বর্ণ ছিনতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩ চার লাখ কৃষকের জন্য টিএসপি ১০৪৫ টন ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না, সংসদে এমপির দাবি ৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের মহেশখালীর কারিগরদের হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮টি বন্দুক-রাইফেল উদ্ধার মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে দেশের কৃষি-খামার: জেনেটিক্যালি মডিফায়েড পশুখাদ্যের প্রচারণায় রাষ্ট্রদূত