হামাসকে চরম মূল্য দিতে হবে: নেতানিয়াহুর হুঙ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫

হামাসকে চরম মূল্য দিতে হবে: নেতানিয়াহুর হুঙ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ |
বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে চার ইসারইলি জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার লাশ হস্তান্তরের জন্য দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের পূর্বে একটি মঞ্চ তৈরি করা হয়। সেই মঞ্চ থেকেই শিরি, এরিয়েল, কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজের লাশ রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয়। তবে ইসরাইল দাবি করছে, চারজনের লাশের মাঝে শিরি বিবাসের লাশ নেই। হামাস তাদেরকে অন্য কারও লাশ তুলে দিয়েছে। তবে শিরির লাশ শনাক্ত করা না গেলেও তার দুই ছেলে ও অন্যজনের পরিচয় মিলেছে। নিহত জিম্মির লাশ নিয়ে এহেন অভিযোগ আসার পর কড়া হুঙ্কার দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, শিরিকে ঘরে ফিরতে না দেওয়ার মূল্য চোকাতে হবে হামাসকে। এক ভিডিও

বার্তায় নেতানিয়াহু বলেছেন, ‘আমাদের বাকি জিম্মিদের মতো জীবিত হোক বা মৃত—শিরিকে ঘরে ফেরাব। চুক্তি লঙ্ঘন করে নিষ্ঠুর আচরণের জন্য হামাসকে চরম মূল্য চোকাতে হবে।’ এরআগে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে রেড ক্রসের কাছে শিরি বিবাস, আরিয়েল ও কফির নামে তার দুই শিশু সন্তান এবং ওদেদ লিফশিৎজ নামে ৮৩ বছরের এক বৃদ্ধের মরদেহ হস্তান্তর করে হামাস। পরে তারা বিবৃতিতে জানায়, তারা বন্দিদের জীবিত রাখার চেষ্টা করেছিল। তাদের যত্নও নিয়েছিল এবং তাদের সঙ্গে মানবিক আচরণ করেছিল। কিন্তু ইসরাইলি বাহিনী হামাসের অবস্থান লক্ষ্য করে বোমাবর্ষণ করে তাদের হত্যা করেছে। সংগঠনটি বলেছে, ‘অপরাধী নেতানিয়াহু আজ তার বন্দিদের কফিনে ফেরত পেয়ে শোক প্রকাশ করছে। কিন্তু এটি কেবল তার

নিজের দোষ ঢাকার অপচেষ্টা’। নিহত ইসরাইলি বন্দিদের পরিবারের উদ্দেশে হামাসের বক্তব্য, ‘আমরা চেয়েছিলাম তোমাদের সন্তানদেরকে জীবিত ফিরিয়ে দিতে। কিন্তু তোমাদের সেনাবাহিনী এবং সরকারই তাদের হত্যা করেছে’। এর সম্পূর্ণ দায় নেতানিয়াহুর উল্লেখ করে সংগঠনটি বলেছে, ইসরাইলি সরকার বারবার বন্দি বিনিময় চুক্তিতে বাধা সৃষ্টি করায় তারাই এর সম্পূর্ণ দায় বহন করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ