টপ অর্ডারে সেই পুরোনো রোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

টপ অর্ডারে সেই পুরোনো রোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
এদিক-সেদিক খোঁচা মেরে প্রতিপক্ষের হাতে বল তুলে দেওয়া যেন টাইগারদের মুদ্রাদোষ। বিশেষ করে টপ অর্ডারের এমন কাজ বহুল আলোচনায়। ভারতের বিপক্ষেও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন নাজমুল হোসেন শান্তর দল। ইনিংসের শুরুতে তাতেই বাড়ছে বড় শঙ্কা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেও টপ অর্ডার মোটাদাগে ব্যর্থ হয়েছে। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার ফিরেছেন শূন্য রানে। চাপ সামলাতে আসা অধিনায়ক শান্তও করতে পারেননি রান। ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। অথচ দীর্ঘ ব্যাটিং লাইন আপের ভারতের বিপক্ষে লড়াকু পুঁজি আনার ভার ছিল তাদের ওপর। বাংলাদেশ দলে ওপেনিংয়ে ব্যর্থতার সমস্যা বেশ পুরোনো। তার সঙ্গে টপ অর্ডারের দ্রুত ফেরা এবং জুটি গড়তে ব্যর্থ হওয়াও আলোচনায় থাকে হরহামেশা। রান প্রসবা উইকেটের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু থেকেই আলোচনায় ছিল ব্যাটিং ইউনিট। ভয়ও ছিল। শান্তরা দুবাইয়ে সেটির বাস্তবতা দেখিয়েছেন। সৌম্য ও শান্তর পর মিরাজ ফিরেছেন ৫ রান করে। পরে তানজিদ ফিরেছেন কিছুটা সময় লড়ে। শুরুতেই নড়বড়ে হয়ে পড়া টাইগাররা কতদূর যায় সেটিই দেখার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর