ট্রাম্প ‘বিভ্রান্তিমূলক প্রচারণা’ চালাচ্ছেন: জেলেনস্কি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
     ১১:৪৪ অপরাহ্ণ

ট্রাম্প ‘বিভ্রান্তিমূলক প্রচারণা’ চালাচ্ছেন: জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪৪ 96 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘বিভ্রান্তিমূলক প্রচারণা’ চালানোর অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেছেন, তিনি ইউক্রেনকে দায়ী করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন। বুধবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ট্রাম্প এমন একটি ‘বিভ্রান্তিমূলক তথ্যের বলয়ে’ বাস করছেন, যা বাস্তবতা থেকে অনেক দূরে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘দুর্ভাগ্যবশত, প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি বিভ্রান্তিকর জায়গায় অবস্থান করছেন, যেখানে তিনি সত্য দেখতে পাচ্ছেন না’। ট্রাম্পের দাবি ও জেলেনস্কির প্রতিক্রিয়া ট্রাম্প সম্প্রতি দাবি করেন যে, ইউক্রেনের কারণেই রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়েছে এবং কিয়েভ যদি চুক্তিতে পৌঁছাতে পারত, তাহলে এই যুদ্ধ এড়ানো যেত। এছাড়া ট্রাম্প প্রশ্ন তোলেন জেলেনস্কির বৈধতা নিয়েও। দাবি করে বলেন, তার (ইউক্রেনের প্রেসিডেন্ট) জনপ্রিয়তা মাত্র ৪

শতাংশ। জেলেনস্কি ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘আমরা জানি এই বিভ্রান্তিমূলক তথ্য কোথা থেকে আসছে—এটি রাশিয়ারই প্রচারণার অংশ’। যুক্তরাষ্ট্র-রাশিয়া গোপন আলোচনা ও ইউক্রেনের ক্ষোভ এদিকে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ সমাপ্তি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘আমাদের বাদ রেখে আলোচনা করা মানে পুতিনকে দীর্ঘ বিচ্ছিন্নতা থেকে মুক্তি দেওয়া। যা তাকে আরও শক্তিশালী করবে’। তবে ট্রাম্প এই আলোচনা থেকে ইউক্রেনকে বাদ দেওয়ার সমালোচনা উড়িয়ে দিয়েছেন এবং উল্টো জেলেনস্কির নেতৃত্ব নিয়েই প্রশ্ন তোলেন। ইউক্রেনের দুর্মূল্য খনিজ সম্পদের বিনিময়ে সমর্থন দেওয়ার প্রস্তাব জেলেনস্কি আরও অভিযোগ করেন, আমেরিকা ৬৭ বিলিয়ন ডলারের অস্ত্র ও ৩১.৫ বিলিয়ন ডলারের

আর্থিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের ৫০০ বিলিয়ন ডলারের দুর্মূল্য খনিজ সম্পদ দাবি করছে। যাকে তিনি ‘গুরুত্বপূর্ণ আলোচনা নয়, বরং দেশ বিক্রির শামিল’ বলে অভিহিত করেন। দোটানায় ইউরোপ এদিকে ট্রাম্প ও পুতিনের মধ্যে সম্ভাব্য সমঝোতা ইউরোপীয় নেতাদের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। যদি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ইউক্রেনকে সমর্থন কমিয়ে দেন, তাহলে ইউরোপ কী করবে—এই প্রশ্ন এখন তাদের সামনে বড় হয়ে দাঁড়িয়েছে। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা