‘পাকিস্তান’ লেখা জার্সি পরেই খেলবেন রোহিত-কোহলিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

‘পাকিস্তান’ লেখা জার্সি পরেই খেলবেন রোহিত-কোহলিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
আইসিসির হুঁশিয়ারির পর পিছু হটে ভারত। তার আগে গোঁ ধরেছিল দেশটির ক্রিকেট বোর্ড, তারা পাকিস্তান নামটি জার্সিতে রাখতে চান না। বৈশ্বিক টুর্নামেন্টে স্বাগতিক দেশের নাম জার্সিতে রাখার যে রীতি, তা মানার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। আসন্ন টুর্নামেন্টের জন্য গতকাল জার্সি উন্মোচিত করেছে ভারত। সেখানে আছে আয়োজক পাকিস্তানের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জার্সি উন্মোচনের পর ভারতের জার্সির ডিজাইন কেমন হবে তার চেয়ে দর্শকদের বেশি আকর্ষণ ছিল অন্য একটি বিষয়ে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ভারত যে শুধু পাকিস্তানে গিয়ে খেলতেই আপত্তি জানিয়েছে তাই নয়, জার্সিতে আয়োজক পাকিস্তানের নামও রাখতে চায় না বিসিসিআই। তবে জার্সি উন্মোচনের পর দেখা যায়, সেখানে আয়োজক দেশের নাম রাখা হয়েছে। ২০২১ টি-টোয়েন্টি

বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও সব দল ভারত ২০২১ লেখা জার্সি পরেই খেলেছে। তবে জার্সিতে নাম লেখা নিয়ে বাগড়া দিয়েছিল বিসিসিআই। পরে আইসিসির মধ্যস্ততায় সমাধান হয় বিষয়টির। এদিকে, পাকিস্তান তাদের তিনটি স্টেডিয়ামের কোনোটিতেই ওড়ায়নি ভারতের পতাকা। যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। আগামীকাল নিউজিল্যান্ড-পাকিস্তান লড়াইয়ে মাঝ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত তাদের প্রথম ম্যাচ দুবাইতে খেলবে বাংলাদেশের বিপক্ষে। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মহারণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর