পরিবারকে সঙ্গে নিয়ে সফরে যাওয়ায় কোহলিদের যে শর্ত দিল বিসিসিআই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

পরিবারকে সঙ্গে নিয়ে সফরে যাওয়ায় কোহলিদের যে শর্ত দিল বিসিসিআই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি মাত্র তিন সপ্তাহ চলবে, যে কারণে এই সফরে খেলোয়াড়দেরকে তাদের পরিবারকে সঙ্গে নেওয়ার অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে একটি ম্যাচ দেখার জন্য ক্রিকেটাররা তাদের পরিবারকে দুবাইতে নেওয়ার অনুমতি পাবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি তিন সপ্তাহ চলবে। এই সফরে খেলোয়াড়দের পরিবারের সঙ্গে যাওয়ার অনুমতি দেয়নি। বিসিসিআইয়ের নীতি অনুযায়ী বিদেশ সফরে ৪৫ দিনের বেশি সময় ধরে অনুপস্থিত থাকলে খেলোয়াড়দের সঙ্গী ও ১৮ বছরের নীচের সন্তানরা একবারের জন্য, প্রতি সিরিজে (প্রতি ফরম্যাট অনুযায়ী) সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য সঙ্গে থাকতে পারবে। সংবাদমাধ্যমের প্রতিবেদন

অনুসারে, দলের শীর্ষ এক কর্মকর্তা দুবাই যাওয়ার আগে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়ার সঙ্গে কথা বলেন। কথা বলার পরে ঠিক করা হয়েছে যে, এখন একজন খেলোয়াড় তার পরিবারের সদস্যদের এক ম্যাচের জন্য দুবাই নিয়ে যেতে পারবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, খেলোয়াড়দের এখন বিসিসিআইয়ের অনুমতি নিতে হবে এবং টিম ম্যানেজমেন্টকে এ বিষয়ে বোর্ডের কাছে একটি তালিকা জমা দিতে হবে। একজন বিসিসিআই কর্মকর্তা বলেছেন, পুরো দল দুবাইয়ে রয়েছে তাই শুরুতে কোনও পরিবারের সদস্য তাদের সঙ্গে যাননি। এখন পর্যন্ত প্রতিটি খেলোয়াড়কে শুধুমাত্র এক ম্যাচের জন্য পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তিনি জানাননি, কোনও খেলোয়াড় অনুমতির জন্য আবেদন করেছেন কি না। এটি সম্পূর্ণরূপে

খেলোয়াড়ের উপর নির্ভর করছে যে তিনি তার পরিবারের কাউকে ম্যাচে সঙ্গে নেবেন কি না। অনেকেই হয়তো এত অল্প সময়ের জন্য পরিবারকে আনবেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু