৭০ বল বাকি থাকতেই শেষ শান্ত-মুশফিকদের দৌড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

৭০ বল বাকি থাকতেই শেষ শান্ত-মুশফিকদের দৌড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং প্রস্তুতি ঠিক মনমতো হয়নি বাংলাদেশের। ৩৮.২ ওভারে ২০২ রান তুলতেই সব উইকেট খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল। নির্ধারিত ওভারের বেশ আগেই অলআউট হওয়ায় ৭০টি বল খেলার সুযোগ নষ্ট হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। এতে ব্যাটিং প্রস্তুতি কিছুটা কম হয়েছে বৈকি! দুবাইয়ে সৌম্য সরকারের ব্যাটে শুরুটা একেবারে মন্দ হয়নি বাংলাদেশের। রানআউটে কাটা পড়ার আগে ৩৮ বলে করেছেন ৩৫ রান এই ওপেনার। পরে মেহেদী হাসান মিরাজ চেষ্টা করেছেন দলের রানের চাকা সচল রাখতে। ৫৩ বলে তার খেলা ৪৪ রানের ইনিংসে মান বেঁচেছে বাংলাদেশের। কারণ দলের অন্য ব্যাটাররা যে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন। বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করা

তানজিদ হাসান তামিম করেছেন ৬ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে ১২ রানের বেশি আসেনি। মিডল অর্ডারে মুশফিক-জাকেররা ব্যর্থ হলে একপর্যায়ে দেড়শর আগেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষদিকে তানজিম হাসান সাকিবের ২৭ বলে ৩০ রানের লড়াকু ইনিংসে কোনোমতে দুইশ ছাড়ায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তান শাহিনসের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন স্পিনার উসামা মীর। দুই উইকেট নিয়েছেন মুবাশির খান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর