ভারতে ভোটারদের ‘প্রভাবিত করতে’ ২১ মিলিয়ন ডলার খরচ করত যুক্তরাষ্ট্র! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ভারতে ভোটারদের ‘প্রভাবিত করতে’ ২১ মিলিয়ন ডলার খরচ করত যুক্তরাষ্ট্র!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভারতের জনগণকে ভোটদানে উৎসাহ দিতে ২১ মিলিয়ন মার্কিন ডলার খরচ করত ওয়াশিংটন! এই তথ্য প্রকাশ্যে আসতেই বিজেপির অভিযোগ, ভারতের নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে বিদেশি রাষ্ট্রগুলো। আর সেখান থেকে অনেকেই ফায়দা লুটেছে। যদিও গেরুয়া শিবিরের দাবি, এ ঘটনায় তারা মোটেই উপকৃত হয়নি। বরং আঙুল উঠেছে কংগ্রেস এবং গান্ধী পরিবারের দিকেই। বিষয়টি আসলে কী? এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিশিয়েন্সির তরফে রোববার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে জানানো হয়, যুক্তরাষ্ট্র সরকারের খরচে কাটছাঁট করতে বেশকিছু অনুদান বন্ধ করা হচ্ছে। বিশ্বের নানা দেশে কোন প্রকল্পগুলো বন্ধ হবে, তার তালিকাও দেওয়া হয়েছে ওই পোস্টে। সেই তালিকায় দেখা

যায়, ভারতীয়দের নির্বাচনে উৎসাহিত করতে ২১ মিলিয়ন ডলার খরচ করত আমেরিকা। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় ১৮২ কোটি টাকা। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পরেই বিরোধীদের ওপর আঙুল তুলেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির জাতীয় মুখপাত্র অমিত মালব্য বিস্ময় প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভোটদানে উৎসাহ দিতে ২১ মিলিয়ন ডলার? এটার স্পষ্ট অর্থ- ভারতের নির্বাচন প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ ছিল। তার ফলে কারা সুবিধা পেয়েছে? শাসক দল পায়নি সেটা হলফ করে বলতে পারি’। বিরোধী দল কংগ্রেস এবং গান্ধী পরিবারের সঙ্গে মার্কিন ধনকুবের জর্জ সোরসের সম্পর্কের বিষয়টি উল্লেখ করে মালব্যর দাবি, ‘ভারতের নির্বাচনে সোরসের কালো ছায়া পড়েছে’। উল্লেখ্য, ২০১২ সালে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে মউ স্বাক্ষর করে

দ্য ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম। এই সংস্থার সঙ্গে যোগ রয়েছে সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের। ওই ফাউন্ডেশনকে বিপুল অর্থ যোগায় মার্কিন সরকারের অন্তর্গত USAID-ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এই তথ্য তুলে ধরেই মালব্যের অভিযোগ, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার সুপরিকল্পিতভাবে রাষ্ট্রদ্রোহী শক্তিগুলোকে ভারতে অনুপ্রবেশের পথ করে দিয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের