ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?
একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড়
ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা
২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা
আলিবাবার বিনিয়োগ বন্ধ, ব্যবসা গোটানোর প্রস্তুতি নিচ্ছে দারাজ বাংলাদেশ
প্রবাসীদের বিক্ষোভের অতীত স্মৃতি স্মরণ করে লন্ডন সফর বাতিল করেন শফিকুল
আলিকদম সীমান্তে ৩৩ রোহিঙ্গা আটক
বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দিবাগত রাত ৩টায় তাদেরকে আটক করে বিজিবি ৫৭ ব্যাটেলিয়ন।
আটকদের মধ্যে ১৪ শিশু, ৯ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার সদরের আমতলী আশ্রয়ণ প্রকল্প কার্যালয়ে অবস্থান নেয় রোহিঙ্গারা। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের ৩৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে।
আলীকদম ৫৭ বিজিবি নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, আটকদের প্রয়োজনীয় খাবার-পানিয় দিয়ে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। সীমান্তপথে পুনরায় পুশব্যাক করা হবে তাদের। ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।
আলীকদম উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, আটক রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান।
কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, আটক রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান।



