১২ হাজারের বেশি অবৈধ বিদেশির বাংলাদেশ ত্যাগ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

১২ হাজারের বেশি অবৈধ বিদেশির বাংলাদেশ ত্যাগ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ফলে গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ১২ হাজারের বেশি অবৈধ বিদেশি দেশ ছেড়েছেন। তবে এখনও প্রায় ৩৩ হাজারের বেশি বিদেশি নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অবস্থান করছেন বলে ধারণা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৮ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১২ হাজারের বেশি বিদেশি নাগরিক এক্সিট ভিসা নিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছিলেন, যা প্রশাসনের নজরে আসার পর কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সরকারি নির্দেশনার অংশ হিসেবে, গত ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সুযোগ দেওয়ার ঘোষণা দেয়। একইসঙ্গে, যেসব প্রতিষ্ঠান

বিদেশি নাগরিকদের নিয়োগ দিয়েছে, তাদেরও সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে, ২৬ ডিসেম্বর আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, বৈধতার জন্য ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার তথ্যমতে, এই সুযোগ কাজে লাগিয়ে প্রায় ৪,৫০০ বিদেশি নাগরিক বৈধতার জন্য আবেদন করেছেন। তবে, প্রকৃত অবৈধ নাগরিকদের তুলনায় এটি খুবই কম সংখ্যা। ৮ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিমানবন্দর ও বিভিন্ন স্থলবন্দর দিয়ে এক্সিট ভিসা নিয়ে ১২ হাজারের বেশি বিদেশি বাংলাদেশ ছেড়েছেন। এ সময় তারা প্রায় ১৫ কোটি টাকা জরিমানা প্রদান করেছেন। এছাড়া, কিছু বিদেশি পার্শ্ববর্তী দেশগুলোতে চলে গেছেন বলেও গোয়েন্দা তথ্য রয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কর্মকর্তা

জানান, বর্তমানে ৩৩ হাজারের বেশি বিদেশি নাগরিক কোনো বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অবস্থান করছেন। এদের অনেকে বিভিন্ন কোম্পানি ও প্রকল্পে কর্মরত আছেন অথবা ব্যবসা পরিচালনা করছেন। এতে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে। অবৈধ বিদেশিদের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। ৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন)। কমিটিতে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। টাস্কফোর্স বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের শনাক্তকরণ, নীতিগত দিকনির্দেশনা প্রদান এবং কার্যক্রমের সমন্বয় সাধন

করবে। একইসঙ্গে, অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও করছে সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! প্রথমবার এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে নারী ক্রিকেট দল ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক অবিশ্বাস্য নাটকীয়তায় জাপানের বিপক্ষে অল্পের জন্য জিতল ভারত সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই!