বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬

বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬ |
প্যারিসকে ঘিরে দীর্ঘদিনের আলোকচিত্রচর্চার স্বীকৃতি হিসেবে শহরটির বর্তমান মেয়র ইমানুয়েল গ্রেগোয়ারের প্রশংসা অর্জন করেছেন বাংলাদেশি আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনি। তার প্রকাশিত চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে গ্রন্থটির শিল্পমান ও সাংস্কৃতিক গুরুত্বের প্রশংসা করেন মেয়র। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছেও তিনি তার গ্রন্থ পৌঁছে দেওয়ার সুযোগ পান। পরে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত আনুষ্ঠানিক প্রশংসাপত্র তার উদ্যোগের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে আরও সুসংহত করে। ৩০ জুন স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় প্যারিসের সিটি হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে মেয়রের সঙ্গে রনির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্যারিসকে নিয়ে তার আলোকচিত্র গ্রন্থ, এর নান্দনিক উপস্থাপনা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ে এ ধরনের উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা

হয়। এর আগে প্যারিসের সাবেক মেয়র আন্নে ইদালগোর কাছেও নিজের গ্রন্থ উপহার দিয়েছিলেন রনি। তখনও তিনি ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করেন। জানা গেছে, বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় প্রকাশিত ‘প্যারিসের ছবি’ গ্রন্থে প্যারিসের ঐতিহাসিক স্থাপত্য, শিল্পঐতিহ্য, নগরজীবনের বৈচিত্র্য এবং সাংস্কৃতিক আবহ শিল্পসম্মতভাবে তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও গ্রন্থটি সমাদৃত হয়েছে। ফ্রান্সের ঐতিহাসিক গ্রা পালে প্রাঙ্গণে অনুষ্ঠিত চেঞ্জ নাউ সামিটে তিনি তার গ্রন্থটি মোনাকোর যুবরাজ প্রিন্স আলবার্ট দ্বিতীয়, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লরা ফাবিউস এবং জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল মেলিসা ফ্লেমিংয়ের হাতে তুলে দেন। বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্ব গ্রন্থটির শিল্পগুণ, সাংস্কৃতিক মূল্য এবং আন্তর্জাতিক সংলাপে এর গুরুত্বের প্রশংসা করেন। সংশ্লিষ্টদের মতে, ‘প্যারিসের ছবি’ শুধু একটি আলোকচিত্র গ্রন্থ নয়; বরং

দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্যারিসের মেয়রের এই স্বীকৃতিকে তার দীর্ঘ সৃজনশীল যাত্রার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! অস্ট্রেলিয়ার ওপর এখন পাহাড়সম চাপ, বললেন পন্টিং প্রধান সমন্বয়কের নেতৃত্বে মেকআপ-ব্যান্ডেজে, জাল প্রেসক্রিপশনে জুলাইযোদ্ধা সাজিয়ে তালিকাভুক্তি, স্টুডিওর সন্ধান ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এলো ৮২ লাখ লিটার ডিজেল জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন শাহজালালে ধরা না পড়লেও দিল্লিতে ৩১ গুলিসহ আটক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইউনূসের ‘লাগতে পারে’, তাই বিএসএমএমইউ’র একটি সিসিইউ বেড আটকে রাখা হয় ১৮ মাস! কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন সরকারি কৃষি প্রণোদনা হরিলুট: লোহাগাড়ায় জামায়াত আমিরের মাদ্রাসা থেকে ১৩ বস্তা আমন বীজ উদ্ধার বিয়ের পর রোনালদোকে নিয়ে আল নাসরের বিশেষ আয়োজন