ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী
মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল
রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮
মালয়েশিয়ার অভিবাসন আটককেন্দ্রে আড়াই বছরে ১৪০ জনের মৃত্যু
সিঙ্গাপুরে উগ্র মতাদর্শী দুই নির্মাণ শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করে বাংলাদশে ফেরত
সৌদিতে বাংলাদেশি দুই ভাই নিহত
বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র
প্যারিসকে ঘিরে দীর্ঘদিনের আলোকচিত্রচর্চার স্বীকৃতি হিসেবে শহরটির বর্তমান মেয়র ইমানুয়েল গ্রেগোয়ারের প্রশংসা অর্জন করেছেন বাংলাদেশি আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনি। তার প্রকাশিত চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে গ্রন্থটির শিল্পমান ও সাংস্কৃতিক গুরুত্বের প্রশংসা করেন মেয়র।
এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছেও তিনি তার গ্রন্থ পৌঁছে দেওয়ার সুযোগ পান। পরে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত আনুষ্ঠানিক প্রশংসাপত্র তার উদ্যোগের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে আরও সুসংহত করে।
৩০ জুন স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় প্যারিসের সিটি হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে মেয়রের সঙ্গে রনির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্যারিসকে নিয়ে তার আলোকচিত্র গ্রন্থ, এর নান্দনিক উপস্থাপনা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ে এ ধরনের উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা
হয়। এর আগে প্যারিসের সাবেক মেয়র আন্নে ইদালগোর কাছেও নিজের গ্রন্থ উপহার দিয়েছিলেন রনি। তখনও তিনি ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করেন। জানা গেছে, বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় প্রকাশিত ‘প্যারিসের ছবি’ গ্রন্থে প্যারিসের ঐতিহাসিক স্থাপত্য, শিল্পঐতিহ্য, নগরজীবনের বৈচিত্র্য এবং সাংস্কৃতিক আবহ শিল্পসম্মতভাবে তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও গ্রন্থটি সমাদৃত হয়েছে। ফ্রান্সের ঐতিহাসিক গ্রা পালে প্রাঙ্গণে অনুষ্ঠিত চেঞ্জ নাউ সামিটে তিনি তার গ্রন্থটি মোনাকোর যুবরাজ প্রিন্স আলবার্ট দ্বিতীয়, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লরা ফাবিউস এবং জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল মেলিসা ফ্লেমিংয়ের হাতে তুলে দেন। বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্ব গ্রন্থটির শিল্পগুণ, সাংস্কৃতিক মূল্য এবং আন্তর্জাতিক সংলাপে এর গুরুত্বের প্রশংসা করেন। সংশ্লিষ্টদের মতে, ‘প্যারিসের ছবি’ শুধু একটি আলোকচিত্র গ্রন্থ নয়; বরং
দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্যারিসের মেয়রের এই স্বীকৃতিকে তার দীর্ঘ সৃজনশীল যাত্রার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।