ফেসবুক নিয়ে জাকারবার্গের নতুন পরিকল্পনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫

ফেসবুক নিয়ে জাকারবার্গের নতুন পরিকল্পনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
মেটা মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গ। সম্প্রতি মেটার ত্রৈমাসিক ফলাফল ঘোষণার সময় তিনি এ পরিকল্পনার কথা জানান। জাকারবার্গের মতে, বর্তমান ফেসবুক তার সাংস্কৃতিক প্রভাব কিছুটা হারিয়েছে এবং মূল অ্যাপটির তুলনায় ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এখন বেশি জনপ্রিয়। তাই তিনি চান ফেসবুককে আরও ‘সাংস্কৃতিকভাবে প্রভাবশালী’ করে তুলতে। তিনি বলেন, ‘আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ দিকের উন্নয়ন করব, যেখানে গত কয়েক বছর মনোযোগ দেওয়া হয়নি।’ তবে কীভাবে পরিবর্তন আনা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি জাকারবার্গ। তিনি বলেছেন, এ পরিকল্পনার বাস্তবায়নে কিছু সময় লাগবে এবং এটি বিনিয়োগের একটি নতুন ক্ষেত্র হতে পারে।

ফেসবুকের এ পরিবর্তন ২০২৪ বা ২০২৫ সালের মধ্যেই আসতে পারে। তিনি আরও জানান, ‘এ বছর কিছু অ্যাকাউন্টকে ওজি ফেসবুকে ফিরিয়ে আনার বিষয়ে আমি রোমাঞ্চিত।’ অর্থাৎ ফেসবুকের প্রাথমিক সংস্করণের অভিজ্ঞতা কিছু ব্যবহারকারী আবার পেতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে মেটা বেশিরভাগ বিনিয়োগ করেছে ইনস্টাগ্রাম, রিলস, এআই প্রযুক্তি ও মেটাভার্সের দিকে। তবে নতুন পরিকল্পনার মাধ্যমে তারা ফেসবুককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। জাকারবার্গ বলেছেন, দীর্ঘমেয়াদে মেটা এআই অবকাঠামোয় শতশত কোটি ডলার বিনিয়োগ করবে এবং ২০২৫ সাল হবে মেটাভার্সের জন্য গুরুত্বপূর্ণ বছর। অন্যদিকে, মেটার ত্রৈমাসিক ফলাফলে দেখা গেছে, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে তাদের রাজস্ব ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮৩ কোটি ডলারে পৌঁছেছে। এ উন্নতি

কোম্পানিটির ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ইতিবাচক দিকনির্দেশনা দিচ্ছে। ফেসবুক কি সত্যিই আগের মতো প্রাসঙ্গিক হয়ে উঠবে? ব্যবহারকারীরা এ পরিবর্তন কীভাবে গ্রহণ করবে, তা সময়ই বলে দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম