বিপিএল আয়োজনে অবহেলা খতিয়ে দেখতে কমিটি গঠন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫

বিপিএল আয়োজনে অবহেলা খতিয়ে দেখতে কমিটি গঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের শুরু থেকেই বিতর্ক হচ্ছে। বিপিএলের ১১তম আসর শুরুর আগে টিকিট নিয়ে বেশ উত্তজনা তৈরি হয়। মিরপুর শেরেবাংলার কাউন্টারে টিকিট না পেয়ে স্টেডিয়ামের মূল গেট ভাঙ্গার চেষ্টা করে টিকিটের জন্য আন্দোলন করেন শত শত ভক্ত-সমর্থক। সেই বিতর্ক শেষ না হতেই মাঠেই মেজাজ হারান ফরচুন বরিশালের অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। শুধু তাই নয়, বিতর্ক হয় ম্যাচ ফিক্সিং নিয়েও। সবচেয়ে বেশি বিতর্ক হয় রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নিয়ে। পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন করার ঘোষণা দেন রাজশাহীর ক্রিকেটাররা। শুধু তাই নয়, রাজশাহীর বিদেশি ক্রিকেটারা ম্যাচও বর্জন করেন। আজ শনিবার সকালে সংবাদমাধ্যমে চাউর হয় ম্যাচ ফিক্সিং সন্দেহের কারণে দুর্বার

রাজশাহীর চলতি আসরের প্রথম দিকে নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট দুর্নীতি দমন কমিশন (আকসু)। বিষয়টি নিয়ে এদিন বিকেলে জরুরি মিটিংয়ে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিটিং শেষে উপদেষ্টা জানান, বিপিএল আয়োজনে কোনো অবহেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা বলেন, ‘এনএসসি থেকে একটা সত্য অনুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে। এবং ফিক্সিংয়ের যে অভিযোগটা এসেছে সেটার ভিত্তিতে বিসিবি একটি স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার অনুসন্ধান করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে যা সহযোগিতা করা যায় আমরা বিসিবিকে করব। যত দ্রুত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর

অ্যাড্রেস করছি।’ খেলোয়াড়দের বেতন বকেয়া ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু