স্পিনত্রয়ীর ঘূর্ণিতে তিন দিনেই জিতল পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫

স্পিনত্রয়ীর ঘূর্ণিতে তিন দিনেই জিতল পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ |
শেষ চার উইকেট পড়তে সময় লাগল মাত্র ১২ বল। তার আগে প্রতিরোধ অবশ্য ওয়েস্ট ইন্ডিজ গড়েছিল। কিন্তু তা ধোপে টেকেনি। মুলতানে বৃষ্টি বাধার পরও পাঁচ দিনের টেস্টের ফয়সালা হয়েছে তিনদিনের মাথায়। স্পিনারদের দাপটে পাকিস্তান পেয়েছে ১২৭ রানের জয়। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে রোববার ২৫১ রানের লক্ষ্যে ক্যারিবিয়ানরা থেমেছে ১২৩ রানে। টেস্টের প্রথম ইনিংসেও তারা দেড়শ পেরোতে পারেনি। আগে ব্যাটিং করা পাকিস্তান ২৩০ রান জমা করে থামলে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৩৭ রানে। দ্বিতীয় ইনিংসে শান মাসুদের দল থামে ১৫৭ রানে। তার জবাবেই লেজেগোবড়ে ক্রেগ ব্রাথওয়েটের দল। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে একাই ক্যারিবিয়ানদের ধসিয়ে দিয়েছেন সাজিদ খান। আরেক স্পিনার নোমান আলী নিয়েছেন ৬

উইকেট। আবরার আহমেদের ঝুলিতে এসেছে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান কোনো পেসার ব্যবহার করেনি। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাত্র এক ওভার বল করেছিলেন পেসার খুররাম শেহজাদ। দুই টেস্টের সিরিজে পাকিস্তান এখন ১-০ ব্যবধানে এগিয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর