আর্থিক সমস্যা মিটতেই জ্বলে উঠল রাজশাহী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫
     ৪:৪৩ অপরাহ্ণ

আর্থিক সমস্যা মিটতেই জ্বলে উঠল রাজশাহী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ | ৪:৪৩ 176 ভিউ
পুরো টিম হয়ে খেলল দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কোনো ফিফটি নেই, ছিল না তেমন কোনো ঝোড়ো ইনিংস। তবুও স্কোরবোর্ডে জমা পড়েছে দুইশ ছুঁইছুঁই রান। আর্থিক সমস্যায় মিটতেই যেন ফের জ্বলে উঠলেন এনামুল হক ব্রিগেড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ১৮৪ রান তুলেছে রাজশাহী। ৭ উইকেট হারানোর দিনে রায়ান বার্ল খেলেছেন সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। জিততে হলে আরিফুল হকের সিলেটকে তাসকিনদের বিপক্ষে ওভারপ্রতি তুলতে হবে ৯.২০ করে রান। শুক্রবার দিনের প্রথম খেলায় ওপেনিংয়ে দারুণ শুরু পায় রাজশাহী। দুই ওপেনার তিন ওভারেই তুলে নেয় ৩০ রান। ১৪ বলে ১৯ রান করা মোহাম্মদ হারিসকে ফেরান নাহিদুল ইসলাম। আরেক ওপেনার জিসান আলমের

ব্যাটে আসে ২০ রান। অধিনায়ক এনামুল হক ছোট তাণ্ডব চালালেও ইনিংস বড় করতে পারেননি। ২২ বলে ৩২ রান যোগ করেন এনামুল। চারে নামা রায়ান বার্ল খেলেন ইনিংসের সর্বোচ্চ স্কোর। ২৭ বলে জিম্বাবুইয়ান হার্ডহিটার খেলেন ৪১ রানের ইনিংস। পরে ইয়াসির আলীর ১৯ ও মৃত্যুঞ্জয়ের ১২ রানের ছোট ঝড়ে দেড়শ ছাড়িয়ে দুইশ রানের কাছাকাছি যায় রাজশাহী। সিলেটের হয়ে দুর্দান্ত দিন কাটিয়েছেন নাহিদুল। ২০ রান খরচায় তিনি নিয়েছেন দুটি উইকেট। ৩২ রান দিয়ে রুয়েল মিয়া নিয়েছেন তিনটি উইকেট। অধিনায়ক আরিফুল হক ছিলেন যথেষ্ট খরুচে। ৩ ওভারে ৩৫ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। পাওনা পুরো না পেয়ে তেতে থাকা তাসকিন-সানজামুলদের বিপক্ষে ওভারপ্রতি নয় রানের বেশি

করে নিতে হবে সিলেটকে। বর্তমানে টেবিলে ছয় নম্বরে আছে রাজশাহী। সিলেট আছে ৫ নম্বরে। দুদলেরই সমান ৪ করে পয়েন্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার কবি নজরুল মিলনায়তনের নাম বদলে সাইফুর রহমানের নামে রাখলো বিএনপি ছেলে ছাত্রলীগ নেতা, বিএনপি নেতাদের চাপে সম্পর্ক ছিন্ন করতে পরিবারের হলফনামা কুষ্টিয়ায় জেলা প্রশাসকের বদলির প্রতিবাদে জামায়াত-সমর্থিত বিক্ষোভ: জাতীয় নির্বাচনে সহয়তাই জনপ্রিয়তার কারন! এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর