হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট নিয়ে নতুন সিদ্ধান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫

হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট নিয়ে নতুন সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫ |
হোটেল-রেস্তোরাঁয় নতুন নির্ধারণ করা ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে আগের মতো ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এনবিআরের মূসক আইন ও বিধি বিভাগের দ্বিতীয় সচিব মো. বদরুজ্জামান মুন্সী এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, আজই (বৃহস্পতিবার) এ বিষয়ে আদেশ জারি করতে পারে এনবিআর। গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল।এরপর রাতারাতি হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বেড়ে যায়। সঙ্গে অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি প্রতিষ্ঠানগুলোতেও বেড়ে যায় খাবারের দাম।এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।এমন প্রেক্ষাপটে সারা দেশে মানববন্ধন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এরমধ্যে এনবিআরকে চিঠি দেয় রেস্তোরাঁ মালিক সমিতি।ওই চিঠিতে ব্যবসায়ীরা ভ্যাট

১৫ শতাংশ করা হলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এমন আশঙ্কার জানান।এজন্য ভ্যাট ৫ শতাংশের মধ্যে রাখার আবেদন জানান তারা। এনবিআর কর্মকর্তা মো. বদরুজ্জামান মুন্সী জানান, ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের কথা বিবেচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার ৫ শতাংশই বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য