আইপিএলে শ্রেয়াসের নতুন কীর্তি, ধোনি-কোহলিরাও যা পারেননি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫

আইপিএলে শ্রেয়াসের নতুন কীর্তি, ধোনি-কোহলিরাও যা পারেননি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫ |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন ইতিহাস গড়েছেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। আইপিএল নিলামে ২৬ কোটি ৭৫ লাখ রুপি খরচ করে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। এবার তার হাতেই নেতৃত্বভার তুলে দিয়েছে দলটি। পাঞ্জাবের অধিনায়কত্ব পেতেই ইতিহাসের পাতায় নাম উঠে গেছে শ্রেয়াসের। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ভিন্ন তিনটি আইপিএল দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। গত আসরে শ্রেয়াসের নেতৃত্ব আইপিএল শিরোপা জয় করে কলকাতা নাইট রাইডার্স। এর আগে দিল্লি ক্যাপিটালসেরও অধিনায়কত্ব করেছিলেন তিনি। ২০২০ সালে তার নেতৃত্বে ফাইনাল খেলেছিল দিল্লি। ভিন্ন দুটি দলের সঙ্গে ফাইনালে পৌঁছানো একমাত্র অধিনায়কও শ্রেয়াস। আইপিএল ইতিহাসে শ্রেয়াসের আগে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়া দ্বিতীয় খেলোয়াড় হয়েছিলেন। এর আগে লংকান

কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে তিনটি ভিন্ন আইপিএল দলের অধিনায়কত্ব করেন। কিংস ইলেভেন পাঞ্জাব দিয়ে আইপিএলে অধিনায়কত্ব শুরু করেন তিনি, এরপর কোচি টাস্কার্স কেরালা ও দিল্লি ক্যাপিটালসেরও নেতৃত্ব সামলেছিলেন। এছাড়া অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথও এই টুর্নামেন্টে তিনটি দলের নেতৃত্ব দিয়েছেন। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, রাইজিং পুনে সুপারজায়ান্টস এবং রাজস্থান রয়্যালসের নেতৃত্ব সামলেছিলেন এই অজি ক্রিকেটার। পাঞ্জাবের অধিনায়কত্ব পাওয়ার পর শ্রেয়াস বলেছেন, ‘আমি সম্মানিত যে দলটি আমার ওপর বিশ্বাস রেখেছে। আমি কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে আবার কাজ করার জন্য উন্মুখ। দলের শক্তি দুর্দান্ত, সম্ভাবনা এবং প্রমাণিত পারফরমারদের একটি চমৎকার মিশ্রণ রয়েছে। আমি আশা করি ম্যানেজমেন্ট প্রদত্ত বিশ্বাসের প্রতিদান দিতে পারব এবং দলের প্রথম শিরোপা জিততে

পারব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু