ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু
ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন
পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ
চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র
ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি
‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রথমে ২০ একর এলাকায় আগুন লাগলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা বিস্তৃত হয়ে ১২০০ একর পর্যন্ত পৌঁছেছে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে, আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দাবানলের উৎপত্তি ঘটে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ৮০-১০০ কিলোমিটার গতিবেগে বাতাস এবং শুষ্ক আবহাওয়া মিলিয়ে আগুন মুহূর্তেই আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে। দাবানলের কারণে চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ, জিম ম্যাকডোনেল, জানিয়েছেন যে, রাতে আগুন
আরও তীব্র হতে পারে। তাই রেসকিউ টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সড়কগুলোতে থাকা গাড়িগুলো সরিয়ে ফাঁকা করে দিতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে চেষ্টা করছে, তবে দাবানলের ভয়াবহতা কাটিয়ে ওঠা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।