চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫
     ১০:২৬ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ | ১০:২৬ 132 ভিউ
আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। ঘরের মাঠে এই মেগা টুর্নামেন্টে মাঠে নামার আগে বড় এক দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। গোড়ালির চোটে দেড় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব। কেপটাউনে চলমান পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোটে পড়েন সাইম। শুক্রবার (৪ জানুয়ারি) সাইমের এমআরই স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার ‘গোড়ালিতে চিড় ধরা’ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তার চোট সম্পর্কে পরবর্তী নির্দেশনা ও পুনর্বাসন (রিকভারি) প্রক্রিয়া জানতে সেই রিপোর্ট লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। চোট কাটিয়ে ওঠার পর ম্যাচ ফিট হয়ে উঠতে হয়ত আরও কিছুটা সময় প্রয়োজন হবে সাইমের।

এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। তবে এর আগে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট এবং ফেব্রুয়ারিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে যে তার খেলা হচ্ছে না, সেটা প্রায় নিশ্চিত। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সপ্তম ওভারে মোহাম্মদ আব্বাসের একটি ফুল লেংথ ডেলিভারি রায়ান রিকেলটন পাঠিয়ে দেন থার্ড ম্যান অঞ্চলে, সেখানে চার বাঁচাতে সাইম আর আমির জামাল এগোতে থাকেন। জামাল বাউন্ডারি লাইনের কাছ থেকে বল ফেরত পাঠালেও সাইম ভারসাম্য হারিয়ে পড়ে যান। ২২ বছর বয়সী সাইম চোট পাওয়ার পরপরই চিকিৎসা পান এবং মাঠ ছাড়তে বাধ্য হন। তার চেহারায় তীব্র যন্ত্রণা ফুটে উঠেছিল। সাইম আইয়ুব

পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন শেষ কিছু দিনে। অস্ট্রেলিয়ার সাদা বলের সফর থেকে তিনি দারুণ ফর্মে আছেন। এই সময়ে তিনি ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি এবং একটি ফিফটি করেছেন। টি-টোয়েন্টিতে একটি ফিফটির পাশাপাশি খেলেছেন ৯৮ রানের অপরাজিত এক ইনিংস। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কারও জিতেছেন। তার ছিটকে যাওয়ায় বেশ বড় ধাক্কাই খেল পাকিস্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান