নাইটহুড পাচ্ছেন ইংল্যান্ডকে দুই ইউরোর ফাইনালে তোলা সাউথগেট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫

নাইটহুড পাচ্ছেন ইংল্যান্ডকে দুই ইউরোর ফাইনালে তোলা সাউথগেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ |
নতুন বছরে নাইটহুড পাচ্ছেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক প্রধান কোচ গ্যারেথ সাউথগেট। ইউরোর ফাইনাল থেকে ইংল্যান্ডের বিদায়ের পর গত জুলাইয়ে কোচের পদ থেকে সরে দাঁড়ান ৫৪ বছর বয়সী সাউথগেট। তার অধীনে দুইবার ইউরো ফাইনাল এবং একবার বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে ইংল্যান্ড। কোনো ট্রফি জেতাতে পারলেও সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের অন্যতম সফল কোচ বলা হয় তাকে। ইংল্যান্ডের চতুর্থ কোচ হিসেবে নাইটহুড উপাধি পেলেন সাউথগেট। এর ফলে এখন তার নামের শুরুতে সম্মানসূচক ‘স্যার’ বসবে। তার আগে স্যার ওয়াল্টার, স্যার আলফ রামসে ও স্যার ববি রবসন নাইটহুড পেয়েছেন। তার প্রশংসা করে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ডেবি হেউইট বলেছেন, ‘ইংল্যান্ড ফুটবলের সেরাটা তিনি তুলে ধরেছেন। ভক্তদেরও যে কোনও

সময়ের চেয়ে দলের কাছাকাছি আনতে পেরেছিলেন। নিজের বিশ্বাসের ওপর আস্থা রেখে ইংল্যান্ডের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পেরেছেন। পাশাপাশি ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার যে গর্ব সেটা ভাগাভাগি করেছেন তিনি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু