বর্ষসেরা ওয়ানডে একাদশে এক বাংলাদেশি, নেই কোনো ভারতীয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪
     ৮:০৮ অপরাহ্ণ

বর্ষসেরা ওয়ানডে একাদশে এক বাংলাদেশি, নেই কোনো ভারতীয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ | ৮:০৮ 163 ভিউ
২০২৪ সাল বিদায় নিচ্ছে আজ। বছরের শেষপ্রান্তে এসে চলছে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। সে ধারায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে বিদায়ী বছরের সেরা ওয়ানডে একাদশ। সে তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তবে এই তালিকায় জায়গা হয়নি সবশেষ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটারের। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তাসকিন। চলতি বছরে ওয়ানডে ফরম্যাটে তাসকিন খেলেছেন সাতটি ম্যাচ, যেখানে ২৩.৯ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। তার এই পারফরম্যান্স তাকে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান করে দিয়েছে। তাসকিন ছাড়াও ক্রিকইনফোর একাদশে জায়গা পেয়েছেন চার শ্রীলঙ্কান, আফগানিস্তানের তিনজন, পাকিস্তান, ওয়েস্ট

ইন্ডিজ, ইংল্যান্ড থেকে একজন করে। বর্ষসেরা ওয়ানডে একাদশ পাথুম নিসাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান